• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় ইভটিজিং-এর দায়ে এক কলেজ ছাত্রকে ৬ মাসের কারাদন্ড

Published: 14 Jun 2016   Tuesday
no

no

বান্দরবান সরকারী মহিলা কলেজের এক ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে মেহ্লা অং মার্মা(১৯) নামের  এক যুবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।  সোমবার এ আদেশ প্রদান করা হয়। 

 

জানা যায়, অভিযোক্ত যুবক মেহ্লা অং মার্মা(১৯) তার নিজের খেয়াল খুশিতে কলেজ  ছাত্রীকে  ভালবাসতে থাকে। এক সময় মেহ্লা অং মার্মা তার না বলা কথা জানানোর জন্য পাগল হয়ে পড়ে। এর ফাঁকে কোন এক দিন  কলেজ ছাত্রীকে তার ভালবাসার কথা জানিয় দেয় মেহ্লা অং মার্মা । কিন্তু  কলেজ ছাত্রীটি তা গ্রহন না করে তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে কলেজ ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধেও পিছু ধরে লামা মাতামুহুলী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মেহ্লা অং মার্মা । দীর্ঘ দিন ভালবাসার আবেদন নিয়ে ঘুরে কলেজ ছাত্রীকে রাজি করাতে না পেরে মেলাহ্লা অং মার্মা ক্ষিপ্ত হয়ে অন্য পথ বেচে নেয়। মেহ্লা অং মার্মা শেষ পর্যন্ত কলেজ ছাত্রীটির  ছবি নগ্ন ছবির সাথে কাটপিস করে তার নামে ফেইসবুকে ভূয়া আইডি খোলে।

 

উক্ত আইডি থেকে মেলাহ্লা অং মার্মা কলেজ ছাত্রীটির কাটপিচ করা কিছু উলঙ্গ ছবি পোষ্ট করে তার পরিবার ও তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে তুলে। নিরুপায় হয়ে ১৩ জুন মেয়ের বাবা লামা থানায় মামলা করলে একই দিন বিকেলে লামা থানার পুলিশ অভিযুক্ত যুবককে লামা মাতামুহুরী কলেজ থেকে আটক করে। একই দিন সোমবার লামা উপজেলা  নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযুক্তকে তোলা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সকল স্বাক্ষী প্রমানাদি দেখে আসামীর স্বীকারুক্তি মূলে আসামীকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়ে বান্দরবান জেল হাজতে প্রেরণ করেন।

 

এ ব্যপারে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, ইভটিজিং এর অভিযোগ প্রমাণ হওয়ায় মোবাইল কোর্ট আইনের ইভটিজিং প্রতিরোধ আইন ৫০৯ ধারায় আসামী মেহ্লা অং কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ