• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় জামাতার কু-দৃষ্টির শিকার শাশুড়ি!

Published: 20 May 2016   Friday

প্রতিদিনের মতো মা’য়ের সমতুল্য শাশুড়ী মা ঘরের স্বাভাবিক নিয়মের সকল কাজকর্ম শেষে রাত ৯ টার সময় ঘুমিয়ে পড়েন। ঘুমের আড়াই ঘন্টা পর প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে শাশুড়ি মনোয়ারা বেগম(৪৫)একা ঘর থেকে বের হলে কেউ একজন তাকে হঠাৎ করে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে। জড়িয়ে ধরার পর ধস্তাধস্তির এক পর্যায়ে মনোয়ারা দেখতে পায় খোদ বড় মেয়ের জামাই আব্দুল হক(৩৫) অন্ধকারের পিছন থেকে আমায় জড়িয়ে ধরে ও শীলতাহানির চেষ্টা করে যাচ্ছে। মেয়ের জামাই আব্দুল হকের এ রকম আচরণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন শাশুড়ি।

 

উপজেলার লামা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড অজপাড়া বরিশাল পাড়ার মনোয়ারা বেগম(৪৫)  দাবী করেন, গত ১৭মে রাত সাড়ে ১১টায় বাথরুমে যেতে ঘরের বাহির হই। স্বামী ঘুমিয়ে থাকায় একা বাইরে আসলে পূর্বে উৎপেতে থাকা তার বড় মেয়ের জামাই আব্দুল হক(৩৫) অন্ধকারে পিছন থেকে আমায় জড়িয়ে ধরে ও শীলতাহানির চেষ্টা করে। মেয়ের জামাই আব্দুল হকের আচরণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি। অনেক জোরাজুরি করে চিৎকার দিলে সে তাকে ছেড়ে দেয়। বিষয়টি ঘরে গিয়ে তার স্বামীকে জানান।

 

তিনি আরো জানা,গত ৩বছর আগে আরেকবার সে একইরকম অপরাধ করে। শুধুমাত্র মেয়ের জামাই, মেয়ের সংসার ভেঙ্গে যাবে এবং লোক লজ্জার ভয়ে সেই বার চুপ করেছিলেন। তার বড় মেয়ে রহিমা বেগমের সাথে হকের ২০০৮ সালে তার বিবাহ হয়। তাদের সংসারে একজন ছেলে রয়েছে। মেয়ের জামাই মানে সন্তানের সমতুল্য। সেখানে তার বারবার এই কুরুচিপূর্ণ আচরণ তাকে বাধ্য করেছে মুখ খুলতে। তিনি ন্যায় বিচার পেতে আইনে আশ্রয় নেবেন বলে জানান তিনি।

 

এদিকে,  বিষয়টি নিয়ে শালিসে ডাকা হলেও আব্দুল হক শালিসে যোগ দেয়নি। তবে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মিন্টু কুমার সেন’কে মৌখিকভাবে জানায়। বর্তমানে আব্দুল হক পলাতক রয়েছেন।

 

মানবাধিকার কমিশন লামা উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম বলেন, জামাই কর্তৃক শাশুড়ীর শ্লীলতা হানীর চেষ্টার ঘটনা অত্যন্ত দুঃখ্য জনক। মানুষ কেন অমানুষ হয় ! তিনি খুব আক্ষেপ করে বলেন, পৃথিবীর বয়স হয়েছে। দিনে দিনে মানুষ নামক এই শব্দের সাথে সংযুক্ত হচ্ছে ‘অ’ বর্ণটি। যোগফল কি দাঁড়ায় নিজেরাই দেখে নেবেন। তেমনি একটি বিকৃত মানসিকতার পরিচয় মিলেছে বান্দরবানের আমাদের লামা উপজেলায়। তাও নিজের মেয়ের জামায়ের হাতে লালসার শিকার শাশুড়ি নিজেই। এ বিষয়ে মনোয়ারা বেগমকে আইনি সহায়তা দেয়া হবে।

 

লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, বিষয়টি মনোয়ারা বেগম তাকে জানালে তিনি ১৮মে প্রাথমিকভাবে আব্দুল হককে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার কেেছন। তারপরেও সত্য উদঘাটনের জন্য ৫,৬ ও ৭ নং ওয়ার্ড মেম্বারদের তদন্ত করে খতিয়ে দেখার জন্য দায়িত্ব  েেদয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ