• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় অস্ত্র ও গুলিসহ ১ যুবক আটক

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2016   Thursday

সেনা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল ও ২রাউন্ড গুলিসহ মোঃ রবিউল ইসলাম(৩৩) নামে এক যুবককে আটক করেছে ।

 

বুধবার দিবাগত গভীর রাতে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব শিলেরতুয়া নয়া পাড়াস্থ নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

 

সূত্র জানায়, রুপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া রবিউল ইসলাম এর কাছে অস্ত্র ও গুলি রয়েছে   বলে  গোপণ সংবাদের খবর পেয়ে লামা সাব-জোন এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব শিলেরতুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউল ইসলাম এর বাড়ী থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। পরে আটককৃত রবিউলকে জিজ্ঞাসাবাদ শেষে লামা থানায় সোপর্দ করা হয়।  আটক রবিউল ইসলাম  পূর্ব শিলেরতুয়া নয়া পাড়ার বাসিন্দা মৃত মকবুল হোসেনের ছেলে।

 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পিস্তল ও গুলিসহ রবিউল ইসলামকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিউলকে আসামী করে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ