• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নাইক্ষ্যংছড়িতে এক বৌদ্ধ ভিক্ষুর গলা কাটা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2016   Saturday

শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক বৌদ্ধ ভিক্ষু গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম উ ধাম্মা ওয়াইশা ভিক্ষু(৭৫)। তিনি বাইশারী ইউনিয়নের চাক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।

 

বাইশারী ইউনিয়নের উপর চাক পাড়ার কার্বারী (পাড়া প্রধান) অংথোয়াই চাক বলেন, বাইশারী ইউনিয়নের উপর চাক পাড়া থেকে বৌদ্ধ বিহারটির প্রায় ৩০০ গজ দূরে। উপর চাক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে। শনিবার ভোর পাঁচটার দিকে তার নিহতের বড় ছেলের বউ শ্বশুরকে সোয়াইন (সকালের খাবার) দিতে বিহারে যান। বিহারে তিনি একাই থাকতেন। বিহারে ভেতরে গিয়ে তার শ্বশুরের গলা কাটা লাশ দেখতে পান।  বিষয়টি জানানোর পর পাড়ার লোকজন সেখানে দেখতে যান। বৌদ্ধ বিহারের ভেতরে মেঝেতে গলা কাটা লাশ দেখতে পাওয়া যায়। বিহারের কোনো মূর্তি কিংবা জিনিসও খোয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

 

তিনি আরো জানান,নিহত উ ধাম্মা ওয়াইশা ভিক্ষুর গৃহী নাম ছিল মংসুইউ চাক (৭৫)। তার সাথে কারোর সাথে কোনো শত্রুতা ছিলা না। এমনকি জমি-জমা সংক্রান্ত নিয়ে কারোর সাথে ঝামেলা ছিল না। 

 

এদিকে, এ হত্যাকান্ডের পেছনে কারা জড়িত থাকতে পারে স্থানীয় লোকজনও কল্পনা করতে পারছেন না। নিরীহ ব্যক্তিকে কারা হত্যা করতে পারে। যে ব্যাক্তির সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই তাকে এমন নির্মমভাবে গলা কেটে হত্যা করতে পারে এলাকার লোকজন বিশ্বাস করতে পারছেন না। এই হত্যা কান্ডের সঙ্গে বড় কোনো যোগ থাকতে পারে এলাকার লোকজনও এমন ধারণা করছেন।   পুলিশ ধারণা করছে সন্ত্রাসীরা শুক্রবার রাতেই  বৌদ্ধ ভিক্ষুকে খুন করেছে। 


অপরদিকে, বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যার পেছনে জঙ্গি গোষ্ঠির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। জঙ্গি গোষ্ঠির সংশ্লিষ্টতার থাকার বিষয়টি পুলিশ উড়িয়ে দিচ্ছে না। পুলিশ ধারণা করছে, জমি জমা নিয়ে শত্রুতা না থাকলে এর পেছনে বড় ধরণের কোনো গোষ্ঠির সংশ্লিষ্টতা থাকতে পারে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, বৌদ্ধ ভিক্ষুর গলাকাটা লাশ উপর চাক পাড়া বৌদ্ধ বিহার থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

 

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে গলা কেটে হত্যার পেছনে জঙ্গি গোষ্ঠির সংশ্লিষ্টতার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় যেভাবে চোরা গুপ্তা হামলা করে হত্যা চালানো হচ্ছে। তার সঙ্গে এ বৌদ্ধ ভিক্ষুকে হত্যা পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, সম্প্রতি কক্সবাজারের টেকনাফে আনসার সদস্য নিহত হওয়া ও অস্ত্র লুট ঘটনা যারা ঘটিয়েছে তারা এই হত্যাকান্ডের পেছনে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ