• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

কৃষি বিষয়ক প্রতিবেদনে উপর সন্মাননা অর্জন করলেন রাঙামাটির সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2015   Wednesday

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের পুরুস্কৃত হয়েছেন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও নতুন ধারা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৬৪ জেলাসহ দেশের একশত সাংবাদিকদের এই পুরুস্কার দেয়া হয়ে থাকে।

 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএ সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিতত থেকে পুস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন অধ্যাপক ড:আকতারুজ্জামান।

নতুন ধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুস্তম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: সেকান্দার আলী। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন নতুন ধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামিম আহম্মেদ।

 

“স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে কৃষিভিত্তিক অর্থনীতি“ এই শ্লোগানকে সামনে রেখে নতুন ধারা ফাউন্ডেশন ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গত বছর থেকে এই এ সন্মাননা পুরুস্কার চালু করে। অনুষ্ঠানে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৬৪ জেলার ৬৪ জন প্রতিনিধি ও রাজধানীসহ অন্যান্য বিভাগের ৩৬ জন সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে মিডিয়ার পাটনার হিসেবে সহযোগিতা করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও  বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও রেডিও কৃষি।

 

প্রসঙ্গত, ফাতেমা জান্নাত মুম বর্তমানে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, মোহনা টিভি ও বার্তা সংস্থা পার্বত্য নিউজের স্টফ রিপোটার হিসেবে কর্মরত ছাড়াও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ