• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

টেক্সটাইলের বিক্রয়কর্মীদের দুঃখ গাঁথা

জিনা চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2014   Monday

গোলগাল মিষ্টি চেহারার দীপা চাকমা হাসিমুখে ক্রেতাদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কাপড় দেখাতে ব্যস্ত। তার মধ্যে বিরক্তির কোনো চাপ নেই। দেখে মনে হয় কতই না উপভোগ করছেন তাঁর পেশাটাকে। কিন্তু বিক্রয়কর্মীদের দুঃখের কাহিনী কারো মনে কি ধ্বনিত হয়? তাঁদের স্বপ্ন-সাধ সমাজ নামের শক্ত দেয়ালে আঁচড়ে পড়ে ভাঙছে আর ভাঙছে।রাঙামাটি শহরের টেক্সটাইল মার্কেটের ‘একটি বিক্রয় কেন্দ্রের’ কর্মী দীপা চাকমার উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে এলেও হাসিমুখেই সব কাজ করতে হয় তাকে। জীবন যুদ্ধ আজ তাঁকে এ স্থানে নিয়ে এসেছে।তিনি জানেন এ যুদ্ধে হেরে গেলে চলবে না। কারণ তাঁর এবং ছোট ভাইবোনদের অনেক ফরমায়েশ মিটাতে হয় এ আয় দিয়ে।দীপা চাকমার মতো আরও অনেক নারী বিক্রয়কর্মী বিভিন্ন বিক্রয় কেন্দ্রে কাজ করছেন। তাঁদের সুখ-দুঃখ, চিন্তা-ভাবনা আর স্বপ্ন-সাধ হয়তো ভিন্ন। কিন্তু প্রতিটি বিক্রয়কর্মী যে জীবন যুদ্ধে অবতীর্ণ তা তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে।কাজের এক ফাঁকে দীপা চাকমা জানান, ‘আমার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা গ্রহণের। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি এ স্থানে। স্বপ্ন পুরোপুরি স্বার্থক করতে না পারলেও সুযোগ হলে শিক্ষায় আরও কিছুদূর এগিয়ে যাওয়া আমার ইচ্ছা রয়েছে।’তিনি আরও জানান, রাঙামাটি সরকারি মহিলা কলেজে এইচএসসি পর্যন্ত পড়লেও পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। বাবা মারা যাওয়ার পর নামতে হয়েছে জীবন যুদ্ধে। তাঁরা পাঁচ ভাইবোন। তবে রাঙামাটির শহরতলী রাঙাপানি গ্রামের একটি বাড়িতে ছোট দুই ভাইবোনকে নিয়ে থাকেন দীপা চাকমা।তিনি জানান, বিক্রয়কর্মীর চাকরিতে প্রচুর খাটুনি থাকলেও বেতন খুবই কম। তাই আবার যে এইচএসসি পরীক্ষা দেবেন তার সে সামর্থ্য হচ্ছে না। খাওয়া, বাড়ি ভাড়া আর ছোট ভাইবোন ও নিজের চাহিদার কিছুটা অংশ মেটাতে বেতনের টাকা শেষ হয়ে যায়।দীপা চাকমা জানান, একটি মেয়ে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত বাইরে থাকবে তেমন মানসিকতা আমাদের সমাজে এখনো গড়ে উঠেনি। অথচ আমাদের বিক্রয় কেন্দ্রে কাজ শেষ করে বাড়ি ফিরতে হয় ওই সময়ে। তাই মাঝে মাঝে কটূ মন্তব্যও শুনতে হয়। কেউ চিন্তা করে দেখে না আমাদের একটা পেশা আছে। আর তার দায়িত্বও আছে।টেক্সটাইল মার্কেটের বিক্রয়কর্মীরা জানান, তাদের অনেকে অবজ্ঞা করেন। কিন্তু তারা যে জীবনের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে এ পেশায় এসেছেন এবং আগামীর স্বপ্ন বুনে চলেছেন তা কেউ চিন্তা করছে না। টেক্সটাইল শিল্পের মতো ক্রম সম্প্রসারমান ব্যবসায় বিক্রয়কর্মীদের দুঃখ গাঁথা সমাজ কি মূল্যায়ন করবে?

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

***(ইউএনডিপি- সিএইচটিডিএফের সহায়তায় বেসরকারি সংস্থা প্রোগ্রেসিভের ‘ভবিষ্যত প্রতিকুলতা মোকাবেলায় নারী’ প্রকল্পের আওতায় ‘ফটো ও কমিউনিটি সাংবাদিকতায় নারী’ শীর্ষক প্রশিক্ষণে মাঠ পরিদর্শন শেষে জিনা চাকমার লেখা ফিচার)।

ads
ads
আর্কাইভ