• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

প্রথাগত বিচারে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে — চাকমা রাজা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2014   Wednesday

চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেছেন, সমাজের উন্নয়নমূলক কাজে ও প্রথাগত সালিশ বা বিচারে ক্ষেত্রে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। এমনকি সমাজে কোন গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মৌজা প্রধান, গ্রাম প্রধানদেরও অবশ্যই যুব সমাজের কাছ থেকে মতামত নেয়া প্রয়োজন।বুধবার রাঙামাটিতে স্থানীয় উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তির উদ্যোগে গ্রীন হিলের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে ইয়থ পিস দল নেটওয়ার্ক গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চাকমা রাজা আরও বলেন, দেশের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের রাজনীতির দলের স্রোতে পড়ে দেশের যুব সমাজ সঠিক পথ অনুসরণ করতে বিভ্রান্তি হচ্ছে।

 

যুব সমাজ তাদের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে দলের স্বার্থের কথা বিবেচনা করে দুর্নীতিসহ বিভিন্ন অন্যায়ে প্রশ্রয় নিচ্ছে। তিনি এসব অন্যায়-অবিচার বর্জন এবং তার প্রতিবাদ করে দেশকে গণতান্ত্রিক ও সমাজকে সুশৃঙ্খল করতে হলে যুব সমাজকে ভুমিকার রাখার আহ্বান জানান।হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যানর মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, গ্রীণ হিলের কর্মকর্তা যতন কুমার দেওয়ান, নারী হেডম্যান(গ্রাম প্রধান) কাবেরী রায়।উলে¬খ্য,হিমাওয়ান্তি-ইউএনডিপি-সিএইচটিডিএফের অর্থায়নে ইয়থ এম্পাওয়ারিং সলুশন প্রজেক্টের আওতায় জেলার রাঙামাটি সদর, বিলাইছড়ি এবং কাউখালী উপজেলার যুবক-যুবতিদের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সচেতনতা সৃষ্টি করতে কাজ করছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ