• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

কাউখালীতে বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু,বিহু,সাংক্রাইন উপলক্ষে কাউখালীতে বনার্ঢ্য শোভাযাত্রা

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2016   Sunday

পাহাড়ী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু,বিহু, সাংক্রাইন উপলক্ষে রাঙামাটির কাউখালীতে বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়।


ঘাগড়া কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মেম্বার শরৎ চন্দ্র চাকমার সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন জনসংহতি সমিতি কাউখালী শাখার সভাপতি সুবাষ চাকমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিসিপি কাউখালী শাখার সভাপতি কাজল চাকমা, সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন, ধারশ মনি চাকমা।


পরে শোভাযাত্রাটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঘাগড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। বিকেলে আয়োজ করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


এদিকে, এ উৎসবকে ঘিরে পার্বত্য জেলা এখন যেন উৎসবে মাতোয়ারা। অনুষ্ঠানকে সফল করতে পাড়ায় পাড়ায় চলছে ব্যাপক প্রচারণা। ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে প্রতিটি অলি গলি। নিত্য নতুন পোষাকে সজ্জিত শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত। বিশেষ দিনে অতিথিদের আপ্যায়ন করতে সংগ্রহের ভান্ডারে জামা করছে রকমারি তরিতরকারি।


চৈত্রের শেষ দিনকে মূল বিঝু হিসেবে পালন করা হয়। এটাই হচ্ছে মূল উৎসব। এই দিনে সবার ঘরে অন্তত পাঁচ পদের তরিতরকারী মিলিয়ে বিশেষ ধরণের “পাঁচন” রান্না করা হয়। এছাড়া বিভিন্ন ধরণের পিঠা, তিলের নাড়ু বিন্নি ধানের খই ও মিষ্টি তৈরী করা হয়। এর পাশাপাশি অতিথিদের বিশেষ পানিয় পরিবেশন করা হয়। তাছাড়া যুবক-যুবতীরা এক সঙ্গে ঘিলা, পোত্তি (বউচি) প্রভৃতি খেলায় মেতে উঠে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ