• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

কাউখালীতে ইপসা’র উদ্যোগে একশ পরিবারকে স্যানিটারী ল্যাট্রিন বিতরন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2016   Sunday

বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে রোববার রাঙামাটির কাউখালীর কলমপতি ইউনিয়নের একশ দরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারী ল্যাট্রিন বিতরন করা হয়েছে।

 

ইপসা’র সন্মেলন কক্ষে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলার কলমপতি ইউনিয়নের একশ দরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারী ল্যাট্রিন বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী। ইপসার কর্মকর্তা এনামুল হক শান্ত-এর সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্যে রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তার,কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন ইপসা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মোঃ জসিম উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী বলেন, বিভিন্ন রোগ-বালাই থেকে মুক্তি পেতে হলে স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যই যেখানে সকল সুখের মূল, তাই একটু সচেতন হলেই রোগ ব্যাধি থেকে বেঁচে থাকা যায়।

 

তিনি আরও বলেন, পার্বত্য এলাকার এসব অবহেলিত জনপদেও মানুষ স্বাস্থ্য সন্মত স্যানিটেশন ব্যবস্থা সর্ম্পকে অসচেতন বিধায় এদেরকে আরো সচেতন করে তুলতে হবে। প্রদত্ত এসব স্যানিটারী ল্যাট্রিন যেন সঠিকভাবে ব্যবহার করে থাকে সেদিকে মনিটরিং জোড়দার করতে হবে। কলমপতি ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার জন্য ইপসা ও কাউখালী উপজেলা প্রশাসনসহ সকল সরকারী বেসরকারী সংস্থাকে এগিয়ে আসারও তিনি আহবান জানান।

 

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তার বলেন, একটি পরিবারের মধ্যে স্বামীর পাশাপাশি স্ত্রীদেরও গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে হবে। ঘরের মহিলারা যদি সচেতন থাকে তাহলে তার সন্তানদেরও রক্ষা করা যাবে। তিনি প্রতিটি এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতা কর্মসূচী গ্রহন করার জন্য ইপসা সহ বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান।

 

উল্লেখ্য,বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন ইপসা দীর্ঘদিন যাবত কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে উপজেলা কলমপতি ইউনিয়নে পিকেএসএফ’র সহযোগীতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ