• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে পাচার হওয়া ১১ আদিবাসী শিশু উদ্ধার

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2016   Saturday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে পাচার হওয়া ১১ আদিবাসী শিশুকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সহায়তায় উদ্ধার করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়। তাদেরকে মায়ানমারের মংডুর একটি বৌদ্ধ বিহারে রাখা হয়।

 

উদ্ধার হওয়া শিশুরা হল, হ্লাথুই প্রু মার্মা, সোজো মার্মা, পাইনুচিং মার্মা, সিংদাইউ মার্মা, থুইয়ো মার্মা, ম্যামাচিং মার্মা, মংজাই মার্মা, ম্যচিংনু মার্মা, নুনয়েক্রো মার্মা, মেথুইচিং মার্মা, সানুচিং র্মামা। এদের মধ্যে দুইজনের বাড়ি রাঙামাটির বেতবুনিয়ায়। অন্যরা রোয়াংছড়ি উপজেলার। 

 

পুলিশ জানায়, গেল ১১ মার্চ রোয়াংছড়ি থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আসামী করা হয় রাঙামাটি মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ ছি রি ভান্তেকে। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত বৌদ্ধ ভিক্ষুর স্বীকারোক্তিতে পাচার হওয়ার ১১ আদিবাসী শিশুর সন্ধান পাওয়া যায়। এরপর বান্দরবান ডিবি পুলিশের ওসি মনজুরের নেতৃত্বে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে যোগাযোগ করে। তাদের কাছ থেকে সহায়তায় চাওয়া হয়। এতে বিজিপি’র সহায়তায় পাচার হওয়া শিশুদের উদ্ধার করে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসা হয়।


ডিবি পুলিশের ওসি মনজুর জানান, মামলা হওয়ার পর থেকে ডিবি পুলিশ উদ্ধার অভিযানে নামে। রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ ছি রি ভান্তে ১১ শিশুকে মায়ানমারের মংডুতে পাচার করে। মংডুর নাইতাডং পাড়া বৌদ্ধ বিহারের শিশুদের সেখানে রাখা হয়। শিশুদের উদ্ধারে মায়ানমারের বিজিপি’র সহায়তা চাওয়া হয়।

 

তাদের সহযোগিতায় শনিবার নাইক্ষ্যংছড়ির উলুবুনিয়া সীমান্ত দিয়ে শিশুদেরকে এপারে নিয়ে আসা হয়। এরপর বান্দরবান সদরে তাদেরকে নিয়ে আসা হয়। শিশুদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের তাদের অভিভাবকদের হাতে হস্তান্তর করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ