• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় তৃতীয় শ্রেণীর দুই জমজ শিশু অপহৃত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2016   Wednesday

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছোটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ২ জমজ ভাই অপহৃত হয়েছে। বিদ্যালয় ছুটির পর বাড়ীতে যাওয়ার পথে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কালির ঝিরি এলাকা থেকে  তাদের অপহরণ করা হয়।

 

অপহৃত শিশুরা হল ছোট পাড়ার উহ্লামং মার্মার জমজ পুত্র অংনাইংচি মার্মা(১৩) ও অংনাইং চো(১৩) মার্মা । অপহরণকারীরা মোবাইল ফোনে এক লক্ষ টাকা চাঁদা  দাবী করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

ছোট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার জানিয়েছেন, বিকাল সোয়া ৪টায় বিদ্যালয় ছুটি হয়। ছুটির ১০ মিনিট পরই অপহরণের খবর পান।

 

শিশুদের পিতা উহ্লামং মার্মা তার ছেলেদের অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবী জানিয়েছেন।

স্থানীয় ইউপি মেম্বার আপ্রুচিং মার্মা জানান, শিশুদের পরিবারের সাথে অপহরণকারীরা মোবাইলে যোগাযোগ রক্ষা করে চলেছে। তবে তাদের অবস্থান জানা যায়নি।

 

লামা থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন অপহরণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন অপহৃত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ শিশুদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ