• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সরগম হয়ে উঠেছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2016   Saturday

কাপ্তাই উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। এবারের আ’লীগ-বিএনপি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) মধ্যে প্রতিদ্বন্ধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

জানা  গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল মোতাবেক  ৬ষ্ঠ ধাপের আগামী ৩মে প্রথমবারের মত প্রতীক নিয়ে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে আঞ্চলিক দল জেএসএস এর সাথে আ’লীগ-বিএনপি দুই দলের প্রতিদ্বন্ধিতা হবে তিনটি ইউনিয়নের মধ্যে। ইতিমধ্যে কাপ্তাই উপজেলা আ’লীগ নেতৃ স্থানীয়রা দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থীদের  দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা নেয়ার কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে ওয়াগ্গা ইউনিয়ন থেকে আ’লীগের ৮জন, কাপ্তাই ইউনিয়ন থেকে ২জন, চন্দ্রঘোনায় ৭জন, রাইখালী ২, চিৎমরম ইউনিয়নে ২ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। বিএনপি থেকে ওয়াগ্গা ইউনিয়নে ৩ জন, কাপ্তাই ইউনিয়ন ২জন, চন্দ্রঘোনা ইউনিয়ন ৩জন,রাইখালী ইউনিয়নে ২ জন  এবং চিৎমরম ইউনিয়নে ১ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে প্রাথমিক ধারনা পাওয়া গেছে।

 

অপরদিকে আঞ্চলিক দলের জেএসএস এর সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হবেন চিৎমরম, রাইখালী ও ওয়াগ্গা ইউনিয়ন থেকে। মনোনয়ন প্রত্যাশী চিৎমরম ইউনিয়নে ১জন,ওয়াগ্গায় ১জন ও রাইখালী ইউনিয়নে ১জন মনোনয়ন প্রত্যাশী হবে বলে আভাস পাওয়া গেছে। এছাড়াও আ’লীগ ও বিএনপি দলীয় প্রার্থী ঘোষণার পর জেএসএস অবস্থা বুঝে প্রার্থী ঘোষণা দিতে পারে।

 

নির্বাচনীকে ঘিরে কাপ্তায়ে এখন সর্বত্রই সরগরম হয়ে উঠেছে। সকল দলই শান্তি, শৃঙ্খলা বজায় রেখে দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছেন। তবে দলীয় কাজ গুছিয়ে উঠেছে কাপ্তাই উপজেলা আ’লীগ। তাদের দলীয় মনোনয়ন যাচাই-বাছাইয়ের জন্য জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে পৌছানোর  কার্যক্রম শেষ করেছেন বলে নিশ্চিত করেন কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং।

 

এদিকে কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃনমুল, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তিন তিনবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্ব স্ব ইউনিয়ন দলীয় নেতাকর্মীরা তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মতামত প্রাধান্য দিয়ে সমষ্টিগত সিদ্বান্ত নিয়ে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ