• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

গত জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীতাকারীরা দলীয় মনোনয়ন পেতে মরিয়া
লামায় আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান মনোনয়ন কার্যক্রম শেষ পর্যায়ে

Published: 01 Mar 2016   Tuesday

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলা পরিষদের ৭টি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাছাই  কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। প্রার্থী বাছাইয়ে ২৯ ফেব্রুয়ারী লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে ৭টি ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রার্থীদের সাথে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ দিনভর মতবিনিময় করেন।

 

জানা যায়, তৃতীয় ধাপে লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিপক্ষের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া অনেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার তদবিরে ব্যস্ত। এ নিয়ে আওয়ামীলীগ নেতা কর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছে। জনসাধারণের মাঝে গ্রহনযোগ্যতা আছে এমন দাবি করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিপক্ষে অবস্থনকারীগণ বর্তমানে নিজেদেরকে দলের ত্যাগী নেতা বলে দাবী করছেন।

 

আওয়ামীলীগের নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিপক্ষে অবস্থানকারীগণ  যাতে করে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পায় এ বিষয়ে নীতিগত অবস্থানে আওয়ামীলীগ অটল।

 

তৃনমূল নেতা-কর্মীদের ও ইউনিয়ন আওয়ামীলীগের মতামতের ভিত্তিতে প্রাথমিক জরিপে যারা এগিয়ে আছেন তারা হলেন, ১নং গজালিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বাথোয়াইচিং মার্মা, ২নং লামা ইউনিয়নে বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু মিন্টু কুমার সেন, ৩নং ফাসিয়াখালী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর হোসেন, ৪নং আজিজ নগর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লা আজম খান, ৫নং সরই ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুরুল আলম মেম্বার, ৬নং রূপসী পাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সাচিং প্রু, ৭নং ফাইতং ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগ উপদেষ্টা জালাল আহমদ কোম্পানী। তবে প্রতিটি ইউনিয়নে একাধিক ব্যক্তি আওয়ামীলীগের মনোনয়ন চাওয়ায় প্রচন্ড চাপে রয়েছে উপজেলা আওয়ামীলীগ।

 

লামা উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়,বান্দরবান আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং জেলা আওয়ামীলীগের সাথে পরামর্শ করে শীঘ্রই আওয়ামীলীগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

 

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন তৃনমূল নেতৃবৃন্দের মতামতকে প্রধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ