• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাই ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক পেতে একাধিক সরকার দলীয় নেতাকর্মীর দৌড়ঝাপ শুরু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2016   Saturday

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন  নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। এরই মধ্যে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।

 

দলীয় মনোয়ন ও প্রতীক পেতে সরকার দলীয় একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা কৌশলে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য এসব প্রার্থীদের বেশীরভাগই আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী। ফলে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন। তারা দলীয় সমর্থন পেতে নানাভাবে তদবীর চালাচ্ছেন।

 

এদিকে, গত ২৩ ফেব্রুয়ারী থেকে দলীয় মনোয়ন ও নৌকা প্রতীক পেতে একাধিক সম্ভাব্য প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করতে শুরু করেছেন। রোববার দুপুর পর্যন্ত ফরম সংগ্রহ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই দিন বিকেলেই দলীয় ফরম সংগ্রহকারীদের নামের তালিকা জেলায় পাঠানো হবে বলে কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা জানান।

 

দলীয় ফরম সংগ্রহকারী আ’লীগ ও অঙ্গসংঙ্গঠনের নেতাকর্মীরা হলেন চন্দ্রঘোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রচার স¤পাদক বিপ্লব মারমা, সাবেক ছাত্রলীগ জাতীয় পরিষদ সদস্য ও বর্তমান উপজেলা আ’লীগ সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আ’লীগ ত্রাণ ও পুনর্বাসন স¤পাদক মোঃ হানিফ বাবুল, উপজেলা আ’লীগ সদস্য আকতার হোসেন মিলন, নুরুল্লাহ ভুইয়া, ইউনিয়ন আ’লীগ যুগ্ম স¤পাদক মোঃ হোসেন।

 

চিৎমরম ইউনিয়নে ইউনিয়ন যুবলীগ সভাপতি উছলিমো মারমা। কাপ্তাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি মো নাছির উদ্দিন।

 

ওয়াগ্গা ইউনিয়নে উপজেলা আ’লীগ সিনিয়র সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি বিএন তনচংগ্যা, সহ সভাপতি শফিউল আলম খোকন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন,  জেলা কৃষক লীগ সদস্য মংচচিং মারমা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ধনা তনচংগ্যা, সুজন তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন আ’লীগ নেতা মদনমোহন তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হৃদয় তঞ্চঙ্গ্যা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ ইমাম হোসেন, ইউনিয়ন আ’লীগ সাধারণ  সম্পাদক চিরনজিৎ তনচংগ্যা।

 

তবে সরকার দলীয় একাধিক প্রার্থীর তৎপরতা নজরে পড়লেও বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের দলীয় প্রার্থীদের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ