• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩১ মার্চ থেকে পর্যায়ক্রমে রাঙামাটির ৪৮টি ইউপিতে নির্বাচন

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2016   Wednesday

নির্বাচন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ থেকে পর্যায়ক্রমে রাঙামাটির ৪৮টি ইউনিয়ন পরিষদে(ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। 

 

এদিকে ইতোমধ্যে রাঙামাটির দশ উপজেলার ৪৮টি ইউপি`র সম্ভাব্য চেয়ারম্যান  ও ওয়ার্ড মেম্বার প্রার্থীরা  দৌড় ঝাপসহ প্রচারণা শুরু করে দিয়েছেন।

 

জানা যায়, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রাঙামাটির ৪৮টি ইউপি মধ্যে কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন ও বিলাইছড়ি তিনটি ইউনিয়ন ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে জুরাছড়ি উপজেলার চারটি ইউনিয়ন ও লংগদু উপজেলার সাতটি ইউনিয়নে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়ন ও বরকল উপজেলার পাচঁটি ইউনিয়নে ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে নানিয়ারচর উপজেলার চারটি ইউনিয়নে ও বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়নে ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ধাপে রাঙামাটি সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ও কাপ্তাই উপজেলার চারটি ইউনিয়নে ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।


এদিকে,সম্ভাব্য প্রার্থীরা পার্বত্য চট্টগ্রামের অঞ্চলিক সংগঠনের মনোনয়ন পেতে তাদের দৌড় ঝাপ শুরু করেছেন। ধরনা দিচ্ছেন জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতাদের কাছে। তবে জাতীয় প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী তেমন দেখা যাচ্ছে না।

 

নির্বাচনী উত্তাপ এবং প্রার্থীদের এমন দৌড় ঝাপ শুরু হলেও পার্বত্য আঞ্চলিক সংগঠনগুলো এখনো প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেনি। মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় প্রার্থী বাছাই নিয়ে দলের বিশৃংখলা তৈরীর আশংঙ্খা করছেন দলের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

 

জুরাছড়ি আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা জানান, দলের পক্ষ থেকে প্রাথী বাছাই করে দেওয়া হবে। বিএনপির সভাপতি সুরেশ কুমার চাকমা জানান, কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুসরন করে ইউপি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

রাঙামাটি জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্র নির্ধারণ ও রিটানিং কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া চলছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ