• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে
মাটিরাঙ্গায় মোটর সাইকেল চালক নিহতের প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2016   Sunday
no

no

খাগড়াছড়ির  মাটিরাঙ্গায়  মোটর সাইকেল চালক  আজিজুল হাকিম শান্ত  নিহতের প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ  অবরোধ ডেকেছে পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।

 

রোববার পার্বত্য নাগরিক পরিষদরে অফিস সম্পাদক মো: খলিলুর রহমানরে স্বাক্ষিত এক প্রেস বার্তায় এ অবরোধের কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়,  খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে অপহৃত  মোটর সাইকেল চালক আজিজুল হাকিম শান্ত  কে অপহরনের চার দিন পর রোবার সকালে মাটিরাঙ্গার আলুটিলার সল্ট প্লান্টেশন এলাকায়  তার লাশ  উদ্ধার করা হয়।

 

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের যৌথ উদ্যোগে ঢাকায় এক জরুরী সভা  অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো: আলকাছ আল মামুন ভুইয়া।

 

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক ,শেখ আহমেদ রাজু,  পার্বত্য নাগরিক পরিষদ ঢাকা মহানগর কমিটির আহবায়ক মো: মনির হোসেন,পার্বত্য নাগরিক পরিষদ,ঢাকা মহানগরের  সদস্য সচিব মো: শাহজাহান, পার্বত্য নাগরিক পরিষদের  মহিলা নেতৃ ফাতেমা খাতুন রুনা, পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার,শাহাদাত হোসেন সাকিব,পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সেক্রেটারী এডভোকেট সারোয়ার, সিরাজুল ইসলাম, মোতালেব হোসেন,মো: ওয়াদুদ,কামাল প্রমূখ ।

 

সভায় এ  হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচার করা, নিহত পরিবারকে ক্ষতিপুরণ ও অন্যান্য অপহৃতদের উদ্ধারের দাবিতে  সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচীর সিদ্ধান্ত হয়। সভায়  পার্বত্য বাঙ্গলীদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবারের সড়ক অবরোধ কর্মসূচী পালনের জন্য সবাইকে আহবান জানান বক্তারা ।

 

সভায় নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আলকাছ আল মামুন ভুইয়া দাবী করে বলেন,গত কয়েক দিনে  রাঙামাটিতে ৩জন,খাগড়াছড়ির পানছড়ির  মরাটিলায় ২জন ,মাটিরাঙ্গায় ১জন এবং বান্দরবানে ১জন বাঙ্গালী অপহৃত হন  এবং সর্বশেষ রোববার মাটিরাঙা উপজেলা থেকে অপহৃত  মোটর সাইকেল চালক আজিজুল হাকিম শান্ত’র লাশ উদ্ধার করা হয় । বাকীদের কপালে কি ঘটেছে তা এখনোও জানা যায়নি ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ