• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্যাঞ্চলে সন্ত্রাস,খুন,গুম,অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2016   Friday

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস,খুন,গুম,অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে শুক্রবার ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হুসাইন-এর স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মাদ রাজু। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য গণপরিষদের মহাসচিব মাহামুদুল হাসান নিজামী, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেত্রী ফাতেমা খাতুন রুনা,বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হুসাইন প্রমুখ।

 

সমাবেশে বক্তারা দাবী করে বলেন, গত ৮ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার তিন জন নির্মাণ শ্রমিক আব্বাস, বড়মানিক ও ছোটমানিক অপহৃত হন। অপহরণের দশ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রশাসন অপহৃত ব্যক্তিদের কোন রকম সন্ধান দিতে পারেননি। অন্যদিকে, বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা থেকে সাইফুদ্দিন শাহীন গাজী ও রুহুল আমিন নামে আরও দু’জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের কোনো হদিশ নেই।

 

বক্তারা অবিলম্বে অপহৃতদের উদ্ধারসহ অপহরণের সাথে জড়িতদের উপযুক্ত বিচারের আওতায় আনা এবং পার্বত্যাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জরুরী সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করতে সরকারের কাছে জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

   

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ