• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় মাতামুহুরী নদীতে বিষ,আটক ৩

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2016   Tuesday
no

no

লামায় মাতামুহুরী নদীতে বিষ, কারেন্ট জাল ও পাহাড়ি বিষ লতা দিয়ে অবাধে মাছ শিকার চলছে। জেলেরা অবাধে নদী থেকে মাছ শিকার করায় মাতামুহুরী নদীর মাছ শূণ্য হওয়ার পথে।

 

সম্প্রতি মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মৎস্য নিধনের অপরাধে সোমবার বিকাল ৪টায় ৩ জেলেকে কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ। অভিযুক্তরা হল, মোঃ রাশেদ (২৭), মোঃ জাহিদুল (৩২) ও নাজিম উদ্দিন (২৯)। মৎস্য শিকারি ৩জন পাশ্ববর্তী চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নে বাসিন্দা।

 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার আসছে। যথারীতি সোমবার মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩জনকে আটক করা হয়।

 

বিষ প্রয়োগে মৎস্য সম্পদ নিধন কাজে লিপ্ত থাকার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩-এর গ-এর ধারায় ৩ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ।

 

ঘটনার সত্যতা স্বীকার করে লামা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ এ প্রতিবেদককে বলেন, বিষ দিয়ে শিকার করা মাছ মানুষের স্বাস্থ্যের জন্য অতিমাত্রায় ক্ষতিকারক। ভবিষ্যতে কেউ যেন বিষ প্রয়োগ করে মাছ শিকার না করে সে জন্য ৩জন মৎস্য শিকারিকে শাস্তি দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ