• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ধানের শীষের পক্ষে গণসংযোগে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2015   Saturday

রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরীর ধানের শীষের প্রতীকের পক্ষে শনিবার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় তিনি সাংবাদিকদের বলেন,নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে ইতোমধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা বিতর্ক সৃষ্টি করেছেন। সেই থেকে সারাদেশে একটা শংকা সরিয়ে পড়েছে। সরকার বা আওয়ামীলীগের পক্ষ থেকে কোন কিছু করলে নির্বাচন কমিশন তাকিয়ে তাকিয়ে দেখবে। নির্বাচন কমিশন কিছইু করবে না। 

 

মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরীর ধানের শীষের প্রতীকের পক্ষে শহরের পুরাতন বাস স্ট্যান্ড, কলেজ গেইটসহ কয়েকটি স্থানে গণসংযোগ ও প্রচার বিলির সময় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক গোলাম আকবার খন্দকার, মাহবুবুর রহমান শামীম।

 

এসময় কেন্দ্রীয় বিএনপি’র সহ-ধর্ম সম্পাদক দীপেন দেওয়ান, মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ভুট্টো,কর্নেল (অব:) মনিষ দেওয়ান,জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিএনপি’র কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আন্দোলনের অংশ হিসাবেই পৌর নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে উল্লেখ করে বলেন, সাত বছর পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছে। এ নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ না হলে ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হবেও বলে মন্তব্য করেন তিনি।


বিএনপি’র কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার নির্বাচন কমিশন ও সরকারের কাছে আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বলেন, সরকার নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য আর্ন্তজাতিকভাবে যে ওয়াদা দিয়েছেন সেই নিরপেক্ষ নির্বাচন জাতি দেখতে চায়। তিনি আগামী দিনে ধানের শীষের জোয়ারে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ