• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

লামা পৌর নির্বাচন
নিরাপত্তা চেয়ে বিএনপির’র মেয়র প্রার্থীর লিখিত অভিযোগ দাখিল

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2015   Saturday

নিরাপত্তা ও সুষ্ঠ ভোট গ্রহণের আশংকা নিয়ে লামা নির্বাবাচন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে শনিবার বিএনপি’র মেয়র প্রার্থী প্রার্থী আমির হোসেন লিখিতভাবে অভিযোগ করেছেন।

 

লিখিত অভিযোগে বিএনপি’র মেয়র প্রার্থী প্রার্থী আমির হোসেন জানান,গত ২৪ ডিসেম্বর রাত ৮টার সময় নির্বাচনী প্রচার কাজের সময় ৯নং ওয়ার্ড হরিনঝিরি এলাকায় আওয়ামীলীগের প্রার্থী মোঃ জহিরুল ইসলামের নির্দেশে তার লোকজন তার সমর্থকদের উপর চড়াও হয়ে তার নির্বাচনী কাজে বাঁধা দেয়। প্রতিটি ওয়ার্ডেই তাকেসহ কর্মী-সমর্থকদের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।

 

তিনি আরও অভিযোগ করেন, তিনি প্রচারনার কাজে বের হলে প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের প্রার্থী জহিরুল ইসলামের সমর্থকরা মোটর সাইকেল নিয়ে তার পিছু নিয়ে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করে। পাশ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া ও মহেশখালী থেকে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতের বেলায় নির্বাচনী এলাকায় অবস্থান করছে। এছাড়া প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থী জহিরুল ইসলাম এর সমর্থক লোকজন তার নির্বাচনী প্রচারনার কাজে নিয়োজিত লোকজনকে বাধা ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে যাচ্ছে।

 

এ ব্যাপারে লামা পৌরসভা নির্বাচন এর রিটার্নিং অফিসার শফিকুর রহমান জানান, নির্বাচনের আচরণ বিধি অমান্য করলে কাউকে ছাড় দেয়া হবে না। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ