• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ির পৌর নির্বাচন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে!

বিশেষ প্রতিনিধি,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2015   Friday

ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ির পৌর নির্বাচন। নির্বাচন সংক্রান্ত দু-একটি ঘটনার পর সাধারণ মানুষের মনে এই শংকা বাড়ছে। তারা আশংকা করছেন, প্রশাসন সতর্ক না হলে নির্বাচনে যে কোন মুহুর্তে বিশৃংখলা সৃষ্টি হতে পারে।


বৃহষ্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ি সদরের কুমিল্লা টিলা এলাকায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থীর নির্বাচনী প্রচারের সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে দুইজন আহত হন। এর আগে মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার শেষে মাটিরাঙ্গা সদরের আদর্শগ্রামে নিজ বাড়িতে ফেরার পথে মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।


খাগড়াছড়ি পৌরসভার আওয়ামীলীগের প্রার্থী শানে আলম এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বৃহষ্পতিবার দুপুরে কুমিল্লা টিলা এলাকায় প্রচার চালনোর সময় দুর্বৃত্তদের হামলায় জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জানু শিকদার ও ছাত্রলীগ কর্মী জয় দত্ত আহত হন।

 

এ হামলার জন্য শানে আলম স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলমের ক্যাডারদের দায়ী করেছেন। শানে আলম আরো জানান, হামলা বিষয়ে তিনি রিটার্নি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাওসারকে মৌখিকভাবে জানিয়েছেন।


অপর দিকে জেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে খাগড়াছড়ি ত্যাগ করতে চাপ প্রয়োগ করা হয়েছে। এ চাপ প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।


নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক অজানা আশংকা বিরাজ করছে। নির্বাচনের দিন বা নির্বাচনের আগে সহিংসতারও আশংকা করছেন। প্রশাসন নির্বচনকে কেন্দ্র করে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ