• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের উন্নয়নে সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগ প্রয়োজন-পার্বত্য সচিব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2015   Sunday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা  পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের উন্নয়নে সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগ প্রয়োজন বলে গুরুত্বারোপ করেছেন।

 

তিনি বলেন, নারীদের দক্ষভাবে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।তাই বেসরকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ করে উন্নয়ন সংস্থা সমূহ এ ব্যাপারে বিভিন্নভাবে সহযোগীতা করতে পারে।

 

রোববার ঢাকার ডেইলী ষ্টার কনফারেন্স সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন। 

 

অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান ও আইপিডিএসএস-এর চেয়ারম্যান সঞ্জীব দ্রং।  

 

বিশেষ অতিথি বক্তব্যে নিরুপা দেওয়ান বলেন, কর্মক্ষেত্রে বিশেষ করে সিনিয়র পদগুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা পিছিয়ে আছে।

 

কিন্তু শিক্ষাজীবন শেষে তাদেরকে যদি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ও শিক্ষানবীশ হিসেবে অভিজ্ঞতা অর্জনকরার সুযোগ দেওয়া হয়, তাহলে তারা  কর্মক্ষেত্রে দ্রুত এগিয়ে যাবে।

 

 

আইপিডিএ্সএস-এর চেয়ারম্যান সঞ্জীব দ্রুং বলেন, এ উদ্যোগটি ব্যাপকভাবে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে হবে যেন ভবিষ্যতে আরও বেশী সংখ্যক নারী সম্পৃক্ত হতে পারে। 

 

উল্লেখ্য,মানুষের জন্য ফাউন্ডেশন ২০১০ সাল থেকে প্রান্তিক  জনগোষ্ঠীর নারীদের কর্মক্ষেত্রে দক্ষতাবৃদ্ধি বিষয়ক কার্যক্রম বুদ্ধি বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

এ পর্যন্ত প্রায় শতাধিক নারী বিভিন প্রশিক্ষণ গ্রহণ ও তিন মাস শিক্ষানবীশ হিসেবে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ