• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

পুলিন বিহারী চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2015   Monday

রাঙামাটিতে তিন দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ  কর্মশালা  রোববার শুরু হয়েছে।

 

কর্মশালায় অন্যতম প্রশিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাকিদতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে  বলেছেন, লুকায়িত তথ্য জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সাংবাদিক হচ্ছে সমাজ ও রাষ্ট্রের পাহারাদার। সাংবাদিক কারোর বিরুদ্ধে সংবাদ প্রচার করে না; সে সত্য ঘটনার উপস্থাপক মাত্র।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মাইনী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র আয়োজনে রোববার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে জেলা সদরসহ উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

 

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাকিদতা বিভাগের চেয়ারম্যান খ আলী আর রাজী প্রশিক্ষণ প্রদান করেন।

 

ড. প্রদীপ কুমার পান্ডে  আরও বলেন, তথ্য নির্ভর ও বস্তু নিষ্ঠ সংবাদ জাতির কাছে তুলে ধরতে হবে। ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে কাউকে আঘাত কিংবা ক্ষতি করা যাবেনা। কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকতার পেশায় অনেক পরিবর্তন আসলেও এ পেশার তেমন গুনগত পরিবর্তন হয়নি বলে তিনি মনে করেন। 

 

তাঁর মতে বর্তমানে অনেকেই কার্ড সর্বোচ্চ সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়ছেন। তবে এ অবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে সাংবাদিকতার পেশায় সমাজ ও রাষ্ট্রের কোন উপকারে আসবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ