• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে পিআইবি’র তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত
ভাল সাংবাদিক হতে হলে অবশ্যই ভাল প্রশিক্ষন নিতে হবে-পিআইবি’র মহাপরিচালক

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2015   Friday

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর মহাপরিচালক শাহ আলমগীর বলেছেন, একজন ভাল সাংবাদিক হতে হলে তাকে অবশ্যই ভাল প্রশিক্ষন গ্র্রহন করতে হবে।

 

প্রশিক্ষন ছাড়া কোন সাংবাদিক,সাংবাদিকতার বিষয়য়ে দক্ষতা অর্জন করতে পারে না। তিনি কর্মরত সকল সাংবাদিককে প্রশিক্ষন গ্রহনের আহবান জানান।

 

শুক্রবার বান্দরবান তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

পৌরসভা মিলনায়তনে আয়োজিত পিআইবি’র উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটি’র পরিচালক (মিডিয়া) রহমান মোস্তাফিজ, পিআইবি’র সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক।

 

অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তিন দিন ব্যাপী স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মান উন্নয়নের লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার ৩৫জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক শাহ মোঃ আলমগীর  আরও  বলেন,তৎকালীন চারন সাংবাদিক মোনাজাত উদ্দিন দৈনিক আজাদ পত্রিকায় কাজ করার সময় তার চারন সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি সাংবাদিকদের সাংবাদিকতার নীতিমালা অনুসরন করে সংবাদ তৈরীর আহবান জানান।

 

তিনি বলেন, বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট সম্পুর্ণ রুপে একটি সাংবাদিকদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে এমনকি মফস্বল এলাকাতেও সাংবাদিকদের সরকারী খরচে প্রশিক্ষন প্রদান করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ