• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

জহির রায়হানের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2014   Wednesday

সাংবাদিক জহির রায়হানের উপর হামলার প্রতিবাদে বান্দরবানের সাংবাদিকরা পঞ্চম দিনের মতন প্রতিবাদ মুখর অব্যাহত রেখেছেন।  বুধবার সকাল ১০ টার সময় বান্দরবানের কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেধে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের জেলাাম আইন শৃংখলা সভা চলছিল।ধর্মঘট চলাকালে পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য আইন শৃংখলা সভায় যোগদানের জন্য জেলা কার্যালয়ে আসেন। এসময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদেও স্থান থেকে কে সওে যেতে বললে সাংবাদিকদের সাথে মৃদু কাটাকাটির ঘটনা ঘটে। পরে আন্দোলনরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে জেলা আইন শৃংখলা সভা কক্ষে প্রবেশ করেন। এসময় সভায় জেলা আইন শৃংখলা কমিটির সভাপতি জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম সাংবাদিকদের কিছু বলার থাকলে উপস্থাপনের আহবান জানান।এতে  সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিনারুল হক বলেন, বান্দরবান একটি সম্প্রীতির এলাকা হিসাবে চিহ্নিত হলেও কতিপয় মহল এই সম্প্রীতিকে ন্যস্যাত করার জন্য চেষ্টা করছে। বান্দরবান কোন ছোটখাটো ঘটনা ঘটলে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। কিন্তু আজ ৫ দিন অতিবাহিত হলেও সাংবাদিক জহির রায়হানের উপর হামলা কারীদের চিহ্নিত করা হলেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি।সভায় জেলা প্রশাসক আইন সকলের জন্যই সমান উল্লেখ কওে তিনি সাংবাদিকের উপর হামলাকারীদের মামলা ব্যাপারে জানান। এতে পুলিশ সুপার জানান,লিখিত মামলা এজাহারে কয়েকটি শব্দ ভুল এবং অতিরঞ্জিত রয়েছে। যার কারনে মামলা নিতে আইনগত সমস্যা হচ্ছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ