• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে-- পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2015   Thursday

বান্দরবানে পাথর উত্তোলন,পাহাড় কাটা সহ ইত্যাদি কারনে পরিবেশের মারাত্নক ক্ষতিসাধনে লিপ্ত তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।  তিনি বান্দরবানের উন্নয়নে কোন ব্যাঘাত সৃষ্টি হয় এমন কাজ থেকেও বিরত থাকার জন্যও নির্দেশ দেন। 

বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসন সন্মেলন কক্ষে  অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি  ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান,স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ নুরুল্লাহ নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ ফারুক হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদ প্রমুখ। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুচ,থানছির উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, পৌর মেয়র জাবেদ রেজা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,একেএম জাহাঙ্গীর, সহ উপজেলা নির্বাহী কর্মকতা গন,সরকারী দপ্তর সমুহের প্রতিনিধিরা।

 প্রতিমন্ত্রী আরও বলেন বান্দরবানের উন্নয়নের জন্য প্রকৌশলীদের পরীক্ষা নিরিক্ষার পর প্রশাসনের অনুমতিক্রমে পাথর উত্তোলন করা যাবে। তবে যত্রতত্র বেশি পাথর উত্তোলন করলে পাহাড়ের ঝিড়ির পানি শুকিয়ে গিয়ে পরিবেশের মারাত্নক ক্ষতি সাধিত হবে। এমন কাজ যাতে না ঘটে সেদিকে নজর রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন বান্দরবানের উন্নয়নে পাথরের প্রয়োজন। কিন্তু কাজের মান দেখে প্রকৌশলীরাই নির্ধারন করবে কোন জায়গার পাথর দিয়ে কাজ করবে।পাহাড়ের ঝিড়ির পানি শুকিয়ে যায় এমন কাজ থেকে বিরত থাকার জন্য ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ