• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় ৬ বছরের স্কুল পড়ুয়া এক শিশুকে ধর্ষনের অভিযোগ

Published: 02 Nov 2015   Monday

বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালী ই্উনিয়নের ইয়াংছা মেম্বার পাড়া এলাকায় ৬ বছরের স্কুল পড়ুয়া এক শিশুকে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চকরিয়া হাসপাতাল থেকে কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

সোমবার বিকাল ৫টায় ইয়াংছা মেম্বার পাড়া সংলগ্ন আব্দু রবের রাবার বাগানে এ ঘটনা ঘটেছে।  

শিশুটিরে আত্বীয়-স্বজনরা জানান, ইয়াংছা মেম্বার পাড়া এলাকার বাসিন্দা আকতার আহাম্মদের ছেলে তহিদুল ইসলাম সোমবার বিকাল ৫টার দিকে শিশুটিকে ফুসলিয়ে আব্দু রবের রাবার বাগানের নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে তার খালার বাড়িতে গেলে ঘটনাটি জানাজানি হয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে পাশ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা হাসপাতালের প্রেরণ করেন।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মোঃ শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকাল ৫টার দিকে মেম্বার পাড়ায় ৬ বছরের এক শিশুকে পার্শ্ববর্তী আব্দুল রব-এর রাবার বাগানে নিয়ে ধর্ষন করে তহিদুল ইসলাম । বর্তমানে শিশুটি অজ্ঞান অবস্থায় কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ