• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
সভাপতি মিল্টন ও সাধারন সম্পাদক নাজিম নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2015   Sunday

রোববার রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন মিল্টন বড়ুয়া এবং সাধারন সম্পাদক পদে এম. নাজিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

শহরের কাঠালতলীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুশীল প্রসাদ চাকমা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি প্রেস ক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ, রাঙামাটি সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ প্রমুখ। নির্বাচন পরিচালনা করেন কমিটির আহবায়ক ছিলেন দৈনিক মানব কণ্ঠের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সদস্যরা সরাসরি ব্যালটের মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা ও রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এতে দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি মিল্টন বড়ুয়া সভাপতি, দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক রাঙামাটি স্টাফ রিপোর্টার এম. নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক, বাংলাদেশ টুডে-এর রাঙামাটি প্রতিনিধি মোঃ শফিকুর রহমান অর্থ সম্পাদক, হিল নিউজ টোয়েন্টিফোর ডট কম-এর সম্পাদক মোহাম্মদ সোলায়মান সহ-সভাপতি, ৭১ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ