• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে তথ্য অধিকার আইন ও নৈতিকা বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2015   Wednesday

জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ও নৈতিকা বিষয়ে  গণমাধ্যম কর্মীদের নিয়ে বুধবার  জেলা প্রশাসনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের আয়োজেন জেলা প্রশাসনের সহযোগিতায়  জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক সামুসল আরেফিন।  অতিরিক্ত  জেলা প্রশাসক  মোস্তফা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের রাঙামাটির আঞ্চলিক পরিচালক  মোঃ সালাহ উদ্দীন ও দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ। তথ্য অধিকারের উপর বিভিন্ন মতামত ব্যক্ত করেন রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত  হোসেন রুবেল, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার হরিকিশোর চাকমা, বিটিভির রাঙামাটি  মোস্তফা কামাল, মানবকণ্ঠের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা, শান্তিময় চাকমা, সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক আলমগীর মানিক, শফিকুর রহমান। তথ্য অধিকার আইনের উপর ধারনা  দেন জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন,তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার সচেষ্ট। বর্তমান সরকার তথ্য অধিকার আইন বাস্তবায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণ তথ্য জানতে চাইলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হবে|

তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়ন ও এর সুফল প্রাপ্তি নির্ভর করবে এ তথ্য অধিকার আইন জনগণ কতটুকু ব্যবহার করছে তার উপর। জনগণ এ আইন ও এর সুফল সম্পর্কে সচেতন হলে এটি বেশি ব্যবহার করবে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অধিকতর দায়িত্ব পালন করতে হবে।  জনগণকে এ অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।

জবাবদিহিতা নিশ্চিত হলেই সমাজ ব্যবস্থা থেকে সকল প্রকার অপকর্ম দূর হতে শুরু করবে। আর তখনই একটি সমৃদ্ধশীল ও দূর্নীতিমুক্ত দেশ গড়ে উঠবে তিনি মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ