• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সাংবাদিক মোস্তফা কামালের স্কাউটস`র লং সার্ভিস ডেকারেশন অ্যাওয়ার্ড লাভ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2015   Sunday

স্কাউট আন্দোলনের  সার্বিক উন্নয়ন  ও সম্প্রসারনে এবং এর আদর্শ বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে লং সার্ভিস ডেকারেশন  অ্যাওয়ার্ডের ভূষিত হয়েছেন রাঙামাটি জেলা স্কাউটস-এর সম্পাদক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামাল।

জানা যায়, বাংলাদেশ স্কাউটস ২০১৪ সালের  জন্য এ আ্যাওয়ার্ড  প্রদানের সিদ্ধান্ত নেন যা  চলতি সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত স্কাউটস এর জাতীয় কাউন্সিলে ঘোষনা করা হয়। রাঙামাটি জেলা স্কাউটস এর এল.টি কাপ্তাই বিউবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  হাবিবুল হক সহ চট্টগ্রাম অঞ্চলের মোট ৮ জনকে এই অ্যাওয়াড প্রদান করা হয়।

জানা যায়, লং সাভিস ডেকারেশন  অ্যাওয়াডে এ ভুষিত স্কাউটার মোঃ মোস্তফা  কামাল গত  ১০ বছর যাবৎ বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম আন্ঞ্চলিক স্কাউটস এর উপ আ্ঞ্চলিক কমিশনার এর দায়িত্ব পালন করছেন । রাঙামাটি শিশু নিকতেনের অধ্যক্ষ হিসাবে শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গত ২৫ বছর যাবৎ পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সাংবাদিকতা পেশায় নিয়োজিত।  বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশন এবং দি ডেইলি অবজারভার পত্রিকার রাঙ্গামাটি জেলার সিনিয়র সাংবাদিক হিসাবে কর্মরত  রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

       

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ