• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে র‌্যাবের অভিযানে ৩টি একে -৪৭ ও ২টি পিস্তল উদ্ধারঃ গ্রেফতার ৩

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2015   Thursday

বৃহস্পতিবার বান্দরবান শহরের মধ্যম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি একে-৪৭,পিস্তল ২টি, ৪রাউন্ড গুলি ও ২ ম্যাগজিনসহ ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন  লাল পিয়ান থাং বম (৪৩), বাছো বম (৩৮) ও সিংথোয়াই চাক (৩৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের র‌্যাব-৭ এর সিও (কমান্ডিং অফিসার) লে: কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে মধ্যম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি ব্যাগ থেকে ৩ টি একে ৪৭ রাইফেল,২টি বিদেশি পিস্তল, ৪রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় লাল পিয়ান থাং বম, বাছো বম ও সিংথোয়াই চাক নামের ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে লাল পিয়ান থাং বম ও বাছো বম বাড়ি রুমা উপজেলায়। সিংথোয়াই চাক-এর বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলায়। বিক্রির উদ্দেশ্যে তারা অস্ত্রগুলো এনেছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের র‌্যারের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।  

র‌্যাব-৭ এর চট্টগ্রাম জোনের পরিচালক লে:কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, অস্ত্রের ক্রেতা সেজে বান্দরবানে আরও কয়েকবার এসেছিল র‌্যাব। অবশেষে বৃহস্পতিবার ৩জন অস্ত্র ব্যবসায়ীকে  অস্ত্রসহ আটক সক্ষম হন। গ্রেফতারকৃতদের অধিকতর জিঙ্গাসাবাদের জন্য চট্টগ্রাম র‌্যাব-৭ সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ