• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

পৌরসভার সেবার মান উন্নয়নে পৌর কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2015   Tuesday

রাঙামাটি পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে পৌরসভার সেবার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার রাঙামাটি পৌর কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি  পৌল মেয়রের সভা কক্ষে মতবিনিময় সভায় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। এসময় রাঙামাটি পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, সনাক সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নেয়াজ আহমেদ, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমাসহ পৌর কাউন্সিলর,পৌর কর্মকর্তা এবং সনাক ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন  টিআইবি-এর রাঙামাটি এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল অালম। 

 মতবিনিময় সভায় বক্তারা তথ্যের উন্মুক্ততা ও অভিযোগ নিস্পত্তি এবং নিস্পত্তির কৌশল, পরিস্কার পরিচ্ছন্নতা ও আবর্জনা ব্যবস্থাপনা, পরিবেশ দূষন রোধ, স্বাস্থ্য সেবা এবং অর্থ বছরে নারী ও মারজিনালাইজডের জন্য বার্ষিক বরাদ্দ এবং স্ট্যান্ডিং কমিটির কার্যকারীতা নিয়ে আলোচনা করা হয়।

সভায়  পৌর মেয়র বলেন, তাদের সাধ্যমত পৌরবাসীর সুযোগ সুবিধা এবং সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। শহর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি’র (টিএলসিসি) বিভিন্ন সভা করা হয়েছে এবং ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি (ডব্লিউএলসিসি) মাধ্যমে সুপারিশ করা হচ্ছে বাস্তবায়নের জন্য। বর্তমানে জনগনকে আরও অধিকতর সম্পৃক্ত করার জন্য প্রত্যেক ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে।  তিনি সনাক- টিআইবি-কে উঠান বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।   তিনি আরও বলেন,পরিবেশ সংরক্ষনে বন বিভাগের অনিহার কারনে তিনি ব্যর্থ হয়েছেন। পৌর সভায় কোন চিকিৎসক নেই,  মেয়রের নিজ উদ্যোগে একজন  চিকিৎসককে সপ্তাহে এক দিন সেবা দেয়ার জন্য রাজী করিয়েছেন। তাছাড়া টিকাদান কর্মসূচী চালু রয়েছে।

তিনি জানান দায়িত্বকালীন সময়ে পৌর এলাকায় ১১ টি পাবলিক টয়লেট, ০৯ টি যাত্রী ছাউনি নির্মান করা হয়েছে এবং আরও ০৬ টি যাত্রী ছাউনি নির্মানের প্রক্রিয়ায় রয়েছে।  নারী ও মারজিনালাইজডদের ক্ষেত্রে আর্থিক বরাদ্দের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন বর্তমান অর্থ বছরে নারীদের উন্নয়ন কার্যক্রমের জন্য ৩৮ লক্ষ টাকা এবং বস্তিবাসীদের উন্নয়নের জন্য ৬৩ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে”।  সনাক এর পক্ষ থেকে সুপারিশ করা হয় ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি (ডব্লিউএলসিসি) এর সভায় সনাকের একজন সদস্য উপস্থিত থাকার জন্য এবং সুপারিশের প্রেক্ষিতে মেয়র সম্মতি জ্ঞাপন করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ