• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

ফেইসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির দায়ে
বান্দরবানের সাবেক পৌর মেয়রসহ আটক২: কম্পিউটার জব্দ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2015   Wednesday

বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি করায় সাবেক পৌর মেয়র ও বর্তমান পৌর কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান বিপ্লব (৪০) ও ৮নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন (৩৮)।

আটককৃত মিজানুর রহমান বিপ্লব ২০০৩ থেকে ২০১১ সালের জানুয়ারী পর্যন্ত বান্দরবান পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 

পুলিশ জানায়, ফেইসবুকে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত তথ্য ও অশ্লিল ভাষা ব্যবহার করে মন্তব্য করার অভিযোগ এবং তথ্য প্রমানের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এছাড়াও শহরের খানকাহ মার্কেটস্থ একতা প্রিন্টার্সের একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

সদর থানার ওসি তদন্ত আমির হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আটককৃতরা বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লিন ও বিকৃত তথ্য দিয়ে মন্তব্য করেছে। তিনি আরো জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির হাসান বান্দরবানে এসে মিজানুর রহমানকে আটকের বিষয়ে সহযোগিতা চাই। উক্ত ম্যাজিস্ট্রটের নেতৃত্বে পুলিশ নিজ বাসা থেকে তাদের আটক করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ