• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানে সাথে সাক্ষাতকালে ইউএন প্রতিনিধি
ই্উএনডিপির নতুন প্রকল্পে পার্বত্য চুক্তির আলোকে গঠিত প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2015   Monday

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক  প্রতিনিধি ও সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে  সৌজন্য সাক্ষাত করেছন।

সাক্ষাতকালে রবার্ট ডি ওয়াটকিন বলেছেন, চলতি বছরে ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত কার্যক্রম সমাপ্ত হবে। আগামী বছর থেকে আরও একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে। তবে এ নতুন প্রকল্পে  কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত বিষয় থাকবে না।

দক্ষ ইউনিসেফ, এএফও, ডব্লিউএইচও সংস্থাগুলো  কাজ করবে উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন এ প্রকল্পের মাধ্যমে ইউএনডিপি শুধু পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত অন্যান্য কাজ করবে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে সাক্ষাতকালে পরিষদ  চেয়ারমান বৃষকেতু চাকমা, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন ছাড়াও পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর ডেপুটি ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা, প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন রব স্টোলম্যান এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার মিজ ঐশ্বর্য চাকমা  উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে উভয়ে রাঙামাটি পার্বত্য জেলায় ইউএনডিপি-সিএইচটিডিএফ এর অর্থায়নে পরিচালিত শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং ক্যাপাসিটি ডেভালাপমেন্ট কার্যক্রম সম্পর্কে মত বিনিময় করেন।

সাক্ষাতকালে রবার্ট ডি ওয়াটকিন আরও বলেন, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর  উদ্যোগে ২০০৯ সাল থেকে তিন পার্বত্য জেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রামে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে বিষয়ে জানার জন্য তিনি এ সফরে এসেছেন।

পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা  এসময় রবার্ট ডি ওয়াটকিনকে স্বাগত জানিয়ে বলেন, রাঙামাটি জেলার উন্নয়নে সরকারের পাশাপাশি টঘউচ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য যে সমস্ত উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি ইউএনডিপি-র সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বিশেষ করে ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত এবং সদ্য সমাপ্ত শিক্ষা প্রকল্পের ৮৩টি স্কুলের জাতীয়করণের বিষয়ে মনোযোগ আকর্ষণ করেন। সরকার ইউএনডিপি প্রতিষ্ঠিত স্কুলগুলি জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু এ জন্য আরও কয়েক মাস লাগবে বিধায় এ প্রকল্পের সঙ্গে জড়িত প্রকল্প কর্মকর্তা এবং শিক্ষকদের বেতন জাতীয়করণ সম্পন্ন না পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য ইউএনডিপিকে তিনি অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ