• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় বৃষ কেতু চাকমা
মাসিক উন্নয়ন কমিটির সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত না থাকলে সংসদীয় কমিটির কাছে রিপোর্ট দেয়া হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2015   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  মাসিক জেলা উন্নয়ন কমিটির  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে  জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  এসময়  তিনি মাসিক উন্নয়ন কমিটির সভায় প্রতিষ্ঠানে কোন কর্মকর্তা উপস্থিত না হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে তার সর্ম্পকে রিপোর্ট করা হবে। কারণ সরকার তাদেরকে নিয়োগ দিয়েছেন জনগণের স্বার্থে জনগণের উন্নয়নে কাজ করার জন্যে। তাই  প্রতিটি সভায় উপস্থিত থেকে জেলার সমস্যাগুলোকে চিহ্নিত এবং সমাধানের পদক্ষেপ নিতে হবে।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে ডিডিএলজি উপ-সচিব মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।  

সভায় ডিডিএলজি বলেন, এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এটিকে রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার শিশুর জন্ম নিবন্ধন ও স্কুল পড়–য়া যুবতীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে নতুন ২টি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এর একটি হলো সরকার শিশু জন্মের পর পরই মায়ের হাতে শিশু সুরক্ষা বিভিন্ন প্রসাধনী, স্যাভলন ও তোয়ালে প্রদান করবে। এতে জন্মনিবন্ধনের বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে। অন্যদিকে একই নিয়মে স্কুল পড়ুয়া যুবতীদের বয়ঃসন্ধিকালে তাদের হাতেও স্বাস্থ্য সুরক্ষার জিনিস প্রদান করা হবে। এতে করে স্কুল পড়ুয়া যুবতীদের স্কুলে উপস্থিতি অনেকাংশে বাড়বে। 

 অতিরিক্ত পুলিশ সুপার বলেন, লেক বেষ্ট্রিত এলাকা রাঙামাটি সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় রাস্তাঘাট ও ঘরবাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এ সময় পানি উন্নয়ন বোর্ডকে জেলার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মুখ্য সময় বলে জানান। এখন যদি পরিকল্পনা মাফিক ডিজাইন ও প্রকল্প গ্রহণ করা হয় ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ রাঙামাটিবাসীকে পোহাতে হবে না। তিনি কোরবানকে সামনে রেখে চাঁদাবাজী, গরু ক্রয় বিক্রয়ের সময় জাল টাকা আদান প্রদানের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন।

হেডম্যান এসোসিয়েসনের সাধারণ সম্পাদক থোয়াইঅং মারমা জানান, বর্তমানে কাপ্তাই লেকে প্রচুর পরিমাণে কচুরীপানা হওয়াতে বিভিন্ন জায়গায় জনগণের যাতায়াতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে রোগীদের হাসপাতালে যেতে ও ব্যবসায়ীদের গন্তব্যে পৌঁছাতে অসুবিধা হচ্ছে। এ সমস্যা নিরসণে তিনি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ