• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানের থানছিতে বিজিবি’র চিরুনী অভিযান অব্যাহত
কোন সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না..কর্নেল অলিউর রহমান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2015   Monday

কোন সন্ত্রাসী গোষ্ঠিকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না বলে আবারো হুশিয়ারী উচ্চারন করেছেন বান্দরবান বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল এস এম অলিউর রহমান । তিনি বলেন,বিজিবি’র মহাপরিচালকের স্পর্ষ্ট নির্দেশনা রয়েছে কোন সন্ত্রাসী গোষ্ঠি,অনুপ্রবেশকারী,মাদক চোরাকারবারী যেন কোন অবস্থাতেই দেশের মাটি ব্যবহার করতে না পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠিদের শক্ত হাতে দমন করতে হবে।

সোমবার বান্দরবান সেক্টর কমান্ডারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি আরো বলেন,গত বুধবার মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরকান আর্মি’র সদস্যদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত হয়। পরে সন্ত্রাসীরা আবারো বড় মদক বিজিবি’র ক্যাম্প লক্ষ্য করে গুলি বর্ষন করে। এসময় বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এর জবাব দিলে দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এ ঘটনার পর থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনী ও বিজিবি মোতায়ন করে সীমান্তে শক্তি বৃদ্ধি করে এসব বিদেশী সন্ত্রাসীদের ধরতে চিরুনী অভিযান চালানো হচ্ছে। এ অভিযান আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিজিবি দিন রাত অভিযান চালিয়ে থাকে এটা আমাদের একটি দৈনান্দিন কাজের অংশ। থানছিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিজিবি অভিযান পরিচালনা করছে। তারাও নির্ভয়ে বিজিবিকে সহযোগীতা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার বলেন,বান্দরবান থানছি ও রুমা-মিয়ানমার সীমান্তে অরক্ষিত সীমান্ত নিয়ন্ত্রনে ইতিমধ্যে বিওপি স্থাপন করা হচ্ছে। ভুমি সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হওয়ায় কিছু কিছু জায়গায় বিওপি স্থাপনে করতে বিলম্ব হচ্ছে। আশা করি এ সমস্যা অল্প কিছু দিনের মধ্যে নিরসন হবে। বাকী বিওপি গুলো স্থাপন করা হলে সীমান্ত সুরক্ষিত হবে। তিনি বলেন, শিঘ্রই বিজিবি’র জন্য হেলিকপ্টার ক্রয় করা হচ্ছে। হেলিকপ্টার পেয়ে গেলে সীমান্ত নিরাপত্তায় বিজিবি আরো দ্রুত কাজ করতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ