• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

বরকলে হিলফ্লাওয়ারের উদ্যোগে গ্রামীণ বন সংরক্ষণের ব্যাপারে মতবিনিময় সভা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2015   Monday

বন ও পরিবেশ রক্ষ সহ জলবায়ু পরিবর্তন রোধে চাকমা সার্কেল চীফ ও উন্নয়ন সংস্থা  হিল ফ্লাওয়ারের উদ্যোগে রোববার বরকল উপজেলায়  সংরক্ষিত গ্রামীণ সাধারন বন কমিটির(ভিসিএফ) সদস্যদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইউএনডিপির সিএইচটিডিএফ ও ইউএসএইড এর অর্থায়নে সিএইচটি ওয়াটার শেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটিস প্রকল্পের আওতায়  আইমাছড়া ইউনিয়নের উদন্যাছড়া,চান্দবীছড়া ও বামের বাগছড়ির এলাকার ভিসিএফ-এর সাথে পরামর্শক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা। উদন্যাছড়া  ভিসিএফ কমিটির সভাপতি অমর কুমার চাকমা সভাপতিত্বে  বক্তব্যে রাখেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা হিল ফ্লাওয়ার সংস্থার প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা,চাকমা সার্কেল চীফের প্রতিনিধি সুশীল চাকমা (উত্তম)। বামের বাগছড়ি গ্রামীণ বন সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক চিরঞ্জীব চাকমা উদন্যাছড়া বন সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক আন্দরাজ চাকমা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন হিল ফ্লাওয়ারের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রুপেস চাকমা। এসময় হিল ফ্লাওয়ারের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রুপনা তালুদার ভিসিএফ কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।  সভা  শেষে সংরক্ষিত তিনটি গ্রামীন সাধারণ বন পরিদর্শন করেন পরামর্শক কমিটির সদস্যরা।

 মতবিনিময় সভায় বক্তারা বন পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে প্রাকৃতিক সৃষ্ট বন ও সামাজিক বন রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন,সেগুন গাছসহ যেসব গাছ পরিবেশ বান্ধব নয় পরিবেশের ক্ষতিকারক এমন গাছ রোপন থেকে বিরত থাকা এবং পরিবেশ বান্ধব গাছ রোপন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, উপজেলার বরকল,আইমাছড়া,ভূষণছড়া ও বড়হরিণাসহ চার ইউনিয়নে ৯টি এলাকায় ভিসিএফ-এর কার্যক্রম চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ