• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ২ দিনের কর্মসূচী উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2015   Friday
no

no

শুক্রবার রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জেলা শাখার প্রধান পৃষ্টপোষক হাজী মোঃ মুছা মাতব্বর। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনসুর আহমেদ মান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদ আকতার,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মুজিবুর রহমান দীপু,জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোঃ শাহনেওয়াজ সুমন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার সহ-সভাপতি কানু দাশ গুপ্ত, সাধারন সম্পাদক সুদীপ দাশ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকন, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা,বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি কলেজ শাখার সভাপতি সুবল বিশ্বাস, জেলা সদস্য স্নেহাশীষ বড়–য়া সিন্টু, ৮নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রমূখ। সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৪টি বিভাগে ৩শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করে। আগামী ২৯ আগষ্ট সমাপণী অনুষ্ঠানে জেলা পরিষদ মিলনায়তনে কৃতিত্ব অর্জনকারী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মুছা মাতব্বর বলেন, আগামী ভবিষ্যৎ  প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলতে পারলে জাতি উপকৃত হবে। ৭৫ এর ১৫আগষ্ট স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর থেকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে। বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর কথা ও দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে  তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশকে ও দেশের মানুষকে ভালোবাসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ