• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শনিবার লামা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলী মিয়ার ৫ম মৃত্যু বার্ষিকী

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2015   Friday

শনিবার লামা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলী মিয়ার পঞ্চম মৃত্যু বার্ষিকী। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে জোহর দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা যায়, লামা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলী মিয়া ১৯২৩ সালের ১লা জানুয়ারী নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলাধীন দেবনগর গ্রামে এক খন্দকার পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আনছার আলী খন্দকার। তার মাতার নাম ফুল বানু। তিনি ২০১০ সালের ২২ আগষ্ট বার্ধক্য জনিত কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি লামা উপজেলায় সামাজিক উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গন এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠায় অনেক অবদান রেখেছেন।

আলী মিয়া ১৯৬১ সালে ভারতের শাসক গোষ্ঠি কর্তৃক বিতাড়িত হয়ে ১৯৬২ সালের শেষের দিকে রামগড় মহকুমা প্রশাসক আলী মিয়ার নেতৃত্বে ২০০ উদ্ধাস্তু পরিবারকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পূর্নবাসন করেন। ওই সময় আলী মিয়া পাহাড়ী-বাঙ্গালীদের সমর্থন নিয়ে লামা ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্ধিতায় সদস্য নির্বাচিত হন। মুক্তিযোদ্ধা আলী মিয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার কর্তৃক স্থানীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৭৩-৭৪ সালে বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিনি বৃহত্তর লামা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ১৯৭৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি লামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৬ সালে তিনি লামা ফাঁসিয়াখালী সড়ক, ১৯৭৯ সালে লামা থানাকে মহকুমায় রুপান্তর ও আশির দশকে লামাকে বিদ্যুতায়নে অগ্রনি ভুমিকা পালন করেন। ১৯৮৫ সালে তিনি প্রথম লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে পাকিস্তানী সেনাদের সাথে সম্মুখ যুদ্ধ করে এলাকা থেকে পাকিস্তানী সৈন্য মুক্ত করেন।

তিনি ১৯৮৭ সালে লামা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা করেন। এ ছাড়াও তিনি উপজেলার সকল স্তরের উন্নয়নে তার অবদান অপরিসীম। উপজেলাবাসীর কাছে তিনি শ্রদ্ধায় ও উন্নয়নের কিংবদন্তী হয়ে চিরঞ্জীব রয়েছেন।

এদিকে, আলহাজ্ব মোঃ আলী মিয়ার ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। মরহুম মোঃ আলী মিয়ার ছেলে ও লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ তৈয়ব আলী জানান, তার বাবার ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বাদে ফজর কবর জিয়ারত ও কোরআন খতম এবং লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় মরহুমের বাড়িতে বাদে জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি দোয়া ও মিলাদ মাহফিলে আত্মীয় স্বজন, স্থানীয় এলাকাবাসী, এতিম গরীব ও মিসকিনদের অংশগ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ