• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে বন্ধুর সাথে বেড়াতে এসে এক পর্যটক খুন: দুই নারীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2015   Friday

শুক্রবার রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় মোটেল জজ নামক একটি হোটেল থেকে লিটু(৩৫) নামের নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার মূলহোতা নিহত লিটুর বন্ধু শাওন তার কথিত স্ত্রী শায়রা হক মৌ ও শালিকা ফরিদা হক পদ্মাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা শহরের রেসকোর্স এলাকার বাসিন্দা শাওন তার স্ত্রী ও শালিকাসহ কুমিল্লা থেকে চট্টগ্রাম এসে তার ব্যবসায়িক পার্টনার ঝুট ব্যবসায়ি লিটুকে নিয়ে বৃহস্পতিবার সন্ত্যায় রাঙামাটি বেড়াতে আসে। তারা শহরের কলেজ গেইটস্থ আবাসিক হোটেল মোটেল জজ এ দুটি রুম ভাড়া নেয়। শুক্রবার সকালের দিকে তারা কক্ষ ছেড়ে দিয়ে তারা চলে যান। পরে তাদের ভাড়া নেয়া কক্ষ চেক করতে গিয়ে মেঝেতে রক্ত দেখতে পেয়ে হোটেলের ম্যানেজার পুলিশকে খবর দেন। পরে পুলিশ হোটেলে গিয়ে নয় নাম্বার কক্ষ থেকে টয়লেটের ভেতরে হাত-পা বাধা এবং মুখে কচটেপ পেছানো বেডশিট দিয়ে মোড়ানো অবস্থায় লিটুর লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা শাওন ও তার স্ত্রী শায়রা হক মৌ -শালিকা ফরিদা হক পদ্ম মিলে লিটুকে গলায় ডিশের তার পেছিয়ে এবং মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে তার হাত-পা ও মুখে কচটেপ পেছিয়ে এবং বিছানার বেডশিট দিয়ে মুড়িয়ে হোটেলের নয় নাম্বার রুমের টয়লেটে ফেলে রেখে কক্ষ ত্যাগ করে পালিয়ে যায়।

এদিকে, শুক্রবার সকালে শাওন তার কথিত স্ত্রী শায়রা হক মৌ ও শালিকা ফরিদা হক পদ্মাকে নিয়ে প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১১৩৯৬৮) যোগে পালিয়ে যাওয়ার সময় শহরের বনরূপা ও ট্রাক টার্মিনাল এলাকায় দুই দফায় দূর্ঘটনায় পড়ে। এসময় স্থাণীয়দের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হলে খবর পেয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নীতি বিকাশ দত্ত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান। তবে হোটেলের রেজিষ্টারে নিহতের নাম কাশেম উল্লেখ করা হলেও তার প্রকৃত নাম লিটু (৩৬)। তার পিতার নাম আব্দুল মজিদ। তার বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকার গ্রীণ আবাসিক এলাকার চার নাম্বার রোড ৪০ নাম্বার বাড়ি। তিনি ঝুট ব্যবসা করতেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশিদ  সত্যতা স্বীকার করে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ