• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কচুরিপানার জঞ্জালে নৌ চলাচল ব্যাহত হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2015   Tuesday

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কচুরীপানার জঞ্জালের কারণে হ্রদে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি টানা বর্ষনে ফলে উজান থেকে নেমে পাহাড়ী ঢলের তোড়ে ভেসে আসা কচুরিপানা জঞ্জালের কারণে এ অবস্থা দেখা দিয়েছে বলে জানা গেছে। 

এদিকে, কচুরীপানার জঞ্জালের কারণে শহরের কালিন্দীপুরের হ্যাচারী ঘাটের নৌ পারাপার বন্ধ হয়ে গেছে। ফলে নৌ পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়,টানা বর্ষনের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের তোড়ে ভেসে আসা কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে যত্রতত্র কচুরীপানা স্তুপ জমে যায়। এর মধ্যে বরকল উপজেলার মাইসছড়ি, আলাম্বা,বিল্লোছাড়া, শুভলং এলাকা, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার যাওয়ার নৌ রুটের কয়েকটি এলাকা, রিজার্ভ বাজারস্থ হ্রদ এলাকাসহ বিভিন্ন স্থানে কচুরীপানার জঞ্জাল জমে গিয়ে নৌ চলাচল মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, কচুরীপানার জঞ্জালের কারণে শহরের কালিন্দীপুরের হ্যাচারী ঘাটের নৌ পারাপার চার দিন ধরে বন্ধ রয়েছে বলে জানা গেছে। প্রতিদিন এ ঘাট দিয়ে হ্যাচারি পাড়া, মোল্লাপাড়া,সুখীনীল গঞ্জ, পুলিশ লাইন, রাঙ্গাপানি, মোনঘরসহ বেশ কয়েকটি স্থানের শত শত লোকজন যাতায়াত করে থাকেন। কচুরীপানার জঞ্জালের কারণে গত চার দিন ধরে নৌ পারাপার বন্ধ রয়েছে। ফলে এসব এলাকার মানুষের দুর্ভোগে পড়েছেন।

হ্যাচারী ঘাটের ইজাদার মোঃ আব্দুল্লাহ জানান, রাঙামাটি পৌর সভার কাছ একটি সমিতি থেকে ঋণ নিয়ে এ ঘাটটি তিন লাখ টাকায় ইজারা নিয়েছেন। কিন্তু পারাপার বন্ধ থাকায় লোকসান গুনতে হচেছ।

রাঙামাটি পৌর সভার কাউন্সিলর ধীরেন্দ্রনাথ চাকমা পারাপার বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম দূর্ভোগ পোহাচ্ছে বলে স্বীকার করেছেন জানান, তিনি বিষয়টি নিয়ে মেয়রের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ