• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রি বিতরন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2015   Wednesday

সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ পাহাড় ধস এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা, ঢেউটিন, চাউল ও সোলার বিতরণ করা হয়েছে।

লামা উপজেলা পরিষদের চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) হারুণ অর রশীদ, বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান, আলীকদম সেনা জোনের মেজর মোঃ আরিফ হাসান(টুআইসি), এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক লামা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা পৌরসভা মেয়র আমির হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহিম চৌধুরী, সহ-সভাপতি ইসলাম বেবী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাস, জেলা পরিষদ সদস্য টিং টিং মার্মা, ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২৩টি সোলার, পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ৩৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা, ৮শত জন বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাউল, পাহাড় ধসে নিহত ৬জন প্রত্যেককে ১০ হাজার করে ৬০ হাজার টাকা, আহত ৫জন প্রত্যেককে ৫ হাজার করে ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা আমার প্রাণ নিয়ে যাক তারপরেও বান্দরবানের কোন মানুষের যাতে বন্যায় ও পাহাড় ধসে প্রাণ না হারায়। আমরা ত্রাণ ও আর্থিক সহযোগীতা করতে পারবো কিন্তু একজন মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। অতিবৃষ্টিতে পাহাড়ে বসবাস না করে প্রয়োজনে সরকারী আশ্রয়কেন্দ্রে চলে আসবেন।

তিনি শনিবার গভীর রাতে লামা বাজারের হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে নিহত ৬ জনের রুহের মাগফিরাত কামনা করে আরও বলেন,বান্দরবান জেলাকে দেশের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে সকলের একান্ত সহায়তা কামনা করছি। পর পর তিনবারের বন্যায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পাশে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আছি ও থাকবো। মাতামুহুরী নদীর গতিপদ পরিবর্তন করে লামা উপজেলার বন্যার স্থায়ী সমাধান করা হবে।

তিন বারের বন্যায় লামা উপজেলাবাসী ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে জর্জরিত হয়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে গ্রামীণ ব্যাংকসহ সকল সরকারী বে-সরকারী ঋণদান প্রতিষ্ঠানকে আগামী তিন মাস কোন রকম ঋণের কিস্তি (টাকা) উত্তোলন না করার জন্য আহ্বান জানান তিনি
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ