• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অালোচনা সভায়
কাপ্তাই হ্রদের দ্রুত ড্রেজিংয়ের ব্যবস্থা নেয়া দরকার-উষাতন তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2015   Tuesday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার বলেছেন, কাপ্তাই হ্রদে পালি জমে চরম হুমকির সম্মুখীন হয়েছে। এতে একদিকে হ্রদের মৎস্য চাষ ও যোগাযোগ ব্যবস্থা যেমন নাজুক হয়ে উঠেছে তেমনি কাপ্তাই বাঁধ চরম হুমকির মধ্যে পড়েছে। তাই এ হুমকি মোকাবেলায় দ্রুত কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের ব্যবস্থা নেয়া দরকার।

মঙ্গলবার রাঙামাটিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা শিল্পকলা মিলনাতনে অনুষ্ঠানে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল হান্নান মিয়া।

এর আগে একটি র‌্যালী জেলা মৎস্য দপ্তর থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীতে কাপ্তাই হ্্রদের জেলে, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

ঊষাতন তালুকদারএমপি তার বক্তব্যে কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট মৎস্য বিভাগসমূহকে আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আরও বলেন, কাপ্তাই হ্রদের মাছ আহরনের উপর যে রাজস্ব আদায় দেখানো হয় তাতে শুভংকরের ফাঁকি রয়েছে। মাছ আহরনের উপর প্রকৃত রাজস্ব আদায় দেখানো হলে এ আয় আরও বাড়তো। তিনি এ প্রসঙ্গে কাপ্তাই ফিসারী প্লটুন বন্ধ করে দিয়ে কাপ্তাইসহ অন্যান স্থানগুলোর থেকে আহরিত মাছ এককভাবে রাঙামাটি ফিসারী প্লটুনে অবতনের নিয়ম চালু করার জন্য প্রস্তাব দেন। তিনি মাছ শিকার বন্ধকালীন সময়ে রাঙ্গামাটির শুভলংয়ে গত এক সপ্তাহ ধরে কয়েক মন মাছ শিকার হয়েছে উল্লেখ করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, কাপ্তাই হ্রদের মাছের ডিম ছাড়ার মৌসুমে এভাবে ডিমওয়ালা মাছ শিকার করা হলে তা দেশের ও মানুষের জন্য অপরিনীয় ক্ষতি। তিনি কাপ্তাই হ্রদে ঝাঁক দিয়ে ও কেচকি জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে মৎস্য বিভাগের সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। মাছ শিকার বন্ধকালীণ সময়ে যাতে কেউ অবৈধভাবে মাছ শিকার না করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তিনি পার্বত্য এলাকায় মাছের উৎপাদন বাড়াতে ক্রিকের মাধ্যমে মাছ চাষ পদ্ধতির প্রসংগ তুলে ধরে বলেন ক্রিকের মাধ্যমে মাছ চাষ পার্বত্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। এই মাছ চাষকে আন্তরিকতা আর পরিশ্রম দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি বলেন, স্বপ্ন আর প্রতিজ্ঞা থাকলে মাছ চাষীদের সফলতা অবশ্যই আসবে। তিনি রাঙ্গামাটির বেশ কজন মাছ চাষীর সাফল্যের কথা তুলে ধরে বলেন মাছ চাষ করে জাতীয় ভাবে পুরস্কার প্রাপ্তি রাঙামাটি বাসীর জন্য গৌরব। এ অর্জন আমাদের ধরে রাখতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ