• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2015   Tuesday

মঙ্গলবার বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা। জেলা মৎস্য কর্মকর্তা খ: আকতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা পরিষদের লক্ষি পদ দাশ,সিংইয়ং ¤্রাে প্রমুখ। এর আগে  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা  শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে বন্যার্তদের মাঝে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে ত্রান বিতরন করেন পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু মার্মা,পরিষদের সদস্য লক্ষি পদ দাশ,কাঞ্চন জয় তংচঙ্গ্যা প্রমুখ। এছাড়া পরিষদ  চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্থ ১৩শত জনের মাঝে ১০ মে:টন চাউল বিতরন করেন। তাছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে লামা উপজেলায় ২৫, আলিকদম ১০,নাইক্ষ্যংছড়ি ২৫ ও থানছি ২ মে: টন চাউল বরাদ্ধ দেয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা বলেন,মাছের পোনা দেশের সোনা। বাংলাদেশীরা মাছে ভাতে বাঙ্গালী। দেশকে অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পুর্ন করতে হলে পরিকল্পিত ভাবে পুকুরে,সাগরে,নদীতে,খালে-বিলে মৎস্য চাষের বিকল্প নেই। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ইলিশসহ বিভিন্ন প্রজাতের মাছ রপ্তানীর মাধ্যমে বৈদেশীক মুদ্রা উপার্যন করা হচ্ছে। এ আয় বাড়াতে দেশের জনগনকে আরো বেশী মৎস চাষে উদ্ভোদ্ধ করতে হবে।মৎস চাষ বাড়াতে সরকার স্বল্প সুদে ঋন,জলাশয় নির্মানসহ নানা উন্নয়ন মুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ