• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির বেতারের বার্তা বিভাগকে জেলা প্রশাসকের কম্পিউটার সেট প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2015   Monday

সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক কেন্দ্রের বার্তা বিভাগের আরও কর্মদক্ষতা বাড়াতে কম্পিউটার সেট প্রদান করা হয়েছে। 

বাংলাদেশ বেতার রাঙামাটি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।  এ সময় বাংলাদেশ বেতার রাঙামাটির আঞ্চলিক পরিচালক মোঃ সালাহ্ উদ্দিন, বাংলাদেশ বেতার জেলা প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পন সিনিয়র স্টাফ রিপোর্টার নন্দন দেবনাথ, মুজাদ্দেদী আলফেসানী একাডেমীর প্রধান শিক্ষক নরুল আমিন পাটোয়ারী, ওলামালীগের জেলা শাখার সভাপতি ক্বারী মোঃ ওসমান গনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক  রাঙামাটি বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেনের কাছে কম্পিউটার সেট তুলে দেন।

বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ রাঙামাটির আঞ্চলিক কেন্দ্র থেকে বিভিন্ন সম্প্রদায়ের ভাষায় সংবাদ প্রচারিত হচ্ছে। এসব সংবাদে পার্বত্যাঞ্চলের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও উন্নয়নের সংবাদ দিয়ে সাজানো হয়ে থেকে।

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন রাঙামাটি জেলায় কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য উন্নয়ন সমুন্নত রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলোকে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়ে বলেন, সরকার পার্বত্য অঞ্চলে যে উন্নয়ন কর্মকান্ড করছে তা পার্বত্য জনগনের কাছে তুলে ধরতে হবে। তিনি এই বেতারের কার্যক্রমকে বাড়াতে তার সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের পাশাপাশি সংবাদ মাধ্যম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সংবাদের মাধ্যমে পার্বত্যাঞ্চলের মানুষ তার উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন সংবাদ বেতার সংবাদের মাধ্যমে পেয়ে থাকে। তাই এ বিভাগের কার্যক্রমকে আরও উন্নতির দিকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের এ সহযোগিতা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ