• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনীর উদ্ধোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2015   Monday
no

no

সোমবার খাগড়াছড়িতে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলা ও ফল প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে শহরে বের করা  হয় বর্নাঢ্য র‌্যালী।  

পৌর মিলনায়তনে পার্বত্য জেলায় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার  মোঃ মজিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ডাঃ মনোরঞ্জন ধর,পানছড়ি রেঞ্জ বনবিভাগে যুগল পদ দে, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন ও খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা  হারুণ রশিদ খান প্রমুখ ।

এর আগে একটি র‌্যালী টাউনহল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ  সড়ক শাপলা চত্বর ঘুরে আবারও টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সরকারী- বেসরকারী কর্মকর্তা,জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশাজীবি ও এনজিও সংস্থা  কর্মী অংশ নেন।

বক্তারা বলেন,প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য দেশের আয়তনের কমপক্ষে এক চতুর্থাংশ বনভূমি থাকা প্রয়োজন ।  কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে বন গাছ কেটে ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে । খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশের পরিবেশ সংরক্ষণ, জনগনের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ, কাঠের চাহিদা মেটানো, রফতানি আয় বৃৃদ্ধিসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য ভেষজ, বনজ বৃক্ষের পাশাপাশি ফলজ বৃক্ষ রোপন করা জন্য বক্তারা গুরুত্ব আরোপ করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ