• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কতুকছড়িতে আটক দু`ব্যক্তির মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2015   Monday

আটক দু ব্যক্তির নি:শর্ত মুক্তির দাবিতে সোমবার  কুতুকছড়ি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  এলাকার জনগণ এবং স্থানীয় ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচি থেকে  মানববন্ধন থেকে আটক দুই ব্যক্তির  মুক্তির দাবীতে  মঙ্গলবার সকালে কুতুকছড়িতে সংবাদ সম্মেলন এবং বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলপি প্রদানের কর্মসূচি ঘোষনা দেয়া হয়েছে।

কতুকছড়ি বাজারের সামনেসোমবার বিকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এলাকার জনগণ এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি অক্ষয় চাকমা বলেন,  ২৪ ঘন্টার মধ্যে আটক দু’ব্যক্তিকে নি:শর্ত মুক্তি না দিলে মঙ্গলবার সংবাদ সম্মেলন এবং বুধবার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হবে।

 কুতুকছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আনন্দ মণি চাকমা বলেন, ষড়যন্ত্রমুলকভাবে ওই দু’জনকে আটক করা হয়েছে। মানব জ্যোতি চাকমা একজন নিরীহ ও সাধারণ দোকানদার এবং বিনিময় চাকমা নিরীহ গ্রামবাসী। মূলত প্রমোশন বাড়াতে ওই দু’জনকে আটক করে তাদের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা দেয়া হয়েছে। এলাকার জনগণ তা কখনও মেনে নেবে না। তিনি অবিলম্বে আটক দু’ব্যক্তিকে নি:শর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য,রোববার রাঙামাটির উপজেলা সদরের কুতুকছড়ির হাফ বাজারে ২৬ রাউন্ড গুলিসহ মানব জ্যোতি চাকমা ও বিনিময় চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  তাদের বিরুদ্ধে কতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ