• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটির কতুকছড়িতে গুলিসহ আটক ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2015   Sunday

রোববার রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার থেকে ২৬ রাউন্ড তাজাগুলিসহ ২জনকে আটক সেনাবাহিনী। আটককৃতরা হলেন মানব জ্যোতি চাকমা ও চিনাময় চাকমা। তাদের বাড়ী কুতুকছড়ি ইউনিয়নের চংড়াছড়ি গ্রামে।

জানা গেছে, রোববার দুপুরের দিকে  গোপন সংবাদের ভিত্তিতে কুতুকছড়ি সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর রাকিবুল আমীনের নেতৃত্বে কুতুকছড়ি বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনা সদস্যরা মানব জ্যোতি চাকমার দোকান থেকে ৭ পয়েন্ট ৬ এমএম রাইফেলসের  ২৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এসময় মানব জ্যোতি চাকমাকেও আটক করা হয়।  পরে আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে পরে চিনাময় চাকমাকে আটক করা হয়। গুলিসহ দু’জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ জাকির হোসেন জানান, সেনাবাহিনীর সদস্যরা কুতুকছড়ি বাজার থেকে কিছু রাইফেলের গুলিসহ ২ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ