• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

মহালছড়িতে গাঁজাসহ ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2015   Sunday

রোববার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ১কেজি ২ গ্রাম গাঁজাসহ কিকো চাকমা নামের এক ইউপিডিএফ কর্মীকে আটক করেছে সেনা বাহিনীর সদস্যরা।

জানা  গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের সদস্যরা রোববার বিকালের দিকে আকবরি পাড়া এলাকা থেকে ইউপিডিএফ সদস্য কিকো চাকমাকে(৩০) আটক করে। এসময় কলা বোঝায় একটি মালবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করছিল। আটককালে সেনাবাহিনী কিকো চাকমার নিকট থেকে ১ কেজি ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কিকো চাকমা খাগড়াছড়ি জেলার যৌথ খামার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত অমর সিং চাকমা। আটকের পর তাকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর  করা হয়েছে।

এদিকে, সংবাদ মাধ্যমকে ইউপিডিএফে’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা ঘটনাটিকে অস্বীকার করে আটক সকল নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে হরন করে পার্বত্য এলাকায় বেপরোয়াভাবে  স্বৈরাশাসন অব্যাহত রাখা হয়েছে । প্রশাসনের আমলা থেকে সকল আইন-শৃংখলা বাহিনীরা শাস্তিমূলকভাবে খাগড়াছড়িতে আসবেন  এবং তার বিপরীতে প্রমোশন হিড়িকের জন্য মেতে উঠবেন ।

খাগড়াছড়ি সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসু উদ্দিন ভূইঁয়া আটকে ঘটনা স্বীকার করে জানান,  আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের পর  জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ