• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

দীঘিনালায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2015   Friday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হেডম্যান পাড়ায় সহকর্মীর গুলিতে আমীর হোসেন(৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। ঘাতক আনসার সদস্য রফিকুল ইসলাম (৩৫) ঘটনার পর পলাতক রয়েছে। বৃহষ্পতিবার দুপুরে হেডম্যান পাড়ার চৌধুরী টিলা আনসার পেষ্টে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, উপজেলার হেডম্যান পাড়ার চৌধুরী টিলা আনসার পোষ্টে বৃহষ্পতিবার বেলা সাড়ে তিন টার দিকে পোষ্টের ডিউটি বন্টন নিয়ে কথাবার্তা বলার সময় ঘুমের অসুবিধা হচ্ছে বলে ক্ষিপ্ত হয়ে বিছানা থেকে উঠে যায় ঘাতক আনসার সদস্য রফিকুল। এসময় পোষ্ট কমান্ডার আমীর হোসেন রফিকুলকে নিবৃত্ত করতে গেলে কোন কিছু বুঝে উঠার আগে তার কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলে আমীর হোসেনের মৃত্যু হয়। এসময় পোষ্টে থাকা অন্য আনসার সদস্যরা পালিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার পর পর ঘাতক রফিকুল অস্ত্র ও গুলিসহ পালিয়ে যায়। নিহত হিল আনসার আমীর হোসেনের বাড়ী পানছড়ির মুসলিম পাড়ায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মহসীন রেজা, জেলা আনসারসহ উর্দ্ধতন কর্মকর্তারা। পলাতক আনসার সদস্যকে গ্রেফতারের জন্য খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর ঘাতক আনসার সদস্য রফিকুলকে গ্রেফতারের জন্য সেনা বাহিনী ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশী অব্যাহত রেখেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ